Monday, April 13, 2026

প্রকাশিত বিশ্বকাপের সেরা গোল, মেসি, নেইমারকে টেক্কা দিলেন রিচার্লিসন

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে ২০২২ কাতার বিশ্বকাপ। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়েছে লিওনেল মেসির দল। গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস দখলে নিয়েছে আর্জেন্তিনার মেসি এবং মার্টিনেজ। গোল্ডেন বুট নিজের দখলে রেখেছেন কিলিয়ান এমবাপে। তবে এরই মধ‍্যে সবার নজর ছিল যে বিশ্বকাপের সেরা গোল কোনটি? তা এবার প্রকাশ করল ফিফা। এবারের বিশ্বকাপে রেকর্ড ১৭২টি গোল হয়েছে। আর তারই মধ‍্যে সেরা গোল নির্বাচিত হয়েছে রিচার্লিসনের সার্বিয়ার বিরুদ্ধে বাইসাইকেল কিকের গোলটি।

সার্বিয়া বিরুদ্ধে কাতারে লুসেইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৭৩তম মিনিটে অনবদ্য গোলটি করেছিলেন রিচার্লিসন। বাঁ দিক থেকে সাইড ফুটে ক্রস করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সেই বলকেই বাঁ পায়ের টোকাতে তুলে নিয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে ১৩ গজ দূর থেকে অনবদ্য বাইসাইকেল কিকে গোল করেন রিচার্লিসন। আর সার্বিয়ার বিরুদ্ধে রিচার্লসনের অ্যাক্রোবাটিক গোলকেই সমর্থকেরা ভোট দিয়ে সেরা গোল নির্বাচিত করেছেন। এই খবরে খুশি ব্রাজিল স্ট্রাইকারও।


Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...