Wednesday, April 8, 2026

Christmas: সান্তাতে ‘না’, বুদ্ধ-মহাবীরে আপত্তি নেই! স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ VHP-র

Date:

Share post:

বড়দিনে (Christmas) হিন্দু শিশুদের কোনওমতেই সান্তা ক্লজ (Santa Claus) সাজানো যাবে না। রাম, গৌতম বুদ্ধ বা মহাবীর পর্যন্ত সাজানো যেতে পারে। কিন্তু সান্তা ক্লজ কোনওভাবেই নয়। এটা হিন্দু সংস্কৃতির বিরোধী। এমনটাই হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের (VHP)। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) স্কুলের প্রধানশিক্ষকদের চিঠি লিখে এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এভাবে হিন্দু সংস্কৃতির উপর আঘাত হানা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও জানান হয়েছে, অভিভাবকদের অনুমতি ছাড়া কোনও স্কুল পড়ুয়াদের সান্তা ক্লজ সাজাতে পারবে না। এমনকী পড়ুয়াদের ক্রিসমাস ট্রি আনতেও বাধ্য করা যাবে না।

ক্রিসমাস উপলক্ষে ভোপালের স্কুলগুলিতে পড়ুয়াদের সান্তা সাজানো হয়। বাড়ি থেকে তাদের ক্রিসমাস ট্রি আনতেও বলে স্কুল কর্তৃপক্ষ। এর পরিপ্রক্ষিতেই সব স্কুলের প্রধানশিক্ষকদের চিঠি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তাতে লেখা, এটা আমাদের হিন্দু সংস্কৃতির উপর আঘাত। খ্রিস্টান ধর্ম নিয়ে হিন্দু পড়ুয়াদের অনুপ্রাণিত করার গভীর ষড়যন্ত্র চলছে। তবে যদি তাদের নির্দেশের অন্যথা হয়, তাহলে স্কুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

বিশ্ব হিন্দু পরিষদের আরও অভিযোগ, বাচ্চাদের সান্তা সাজিয়ে স্কুলগুলি আসলে খ্রিস্টান ধর্মের প্রচার করছে। চিঠিতে এই নিয়ে অভিযোগ করে তারা লিখেছে, আমাদের হিন্দু বাচ্চাদের রাম সাজা উচিত। কৃষ্ণ সাজা উচিত। গৌতম বুদ্ধ, মহাবীর, গুরু গোবিন্দ সিংহ সাজা উচিত। কিন্তু সান্তা সাজা কখনওই উচিত নয়।

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...