Monday, April 13, 2026

বড়দিনে বাতিল কোন কোন ট্রেন? জেনে নিন

Date:

Share post:

আজ বড়দিন। ছুটির ওম গায়ে মেখে আজ চড়ুইভাতির দিন। নিকো পার্ক থেকে চিড়িয়াখানা, মিলেনিয়াম পার্ক থেকে ব্যান্ডেল চার্জ – আজ সর্বত্রই ভিড়। তবে বড়দিনের সকালে বাতিল একাধিক লোকাল ট্রেন । কোথাও বেরনোর আগে জেনে নিন বাতিল ট্রেনের তালিকা-

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই বড়দিনের আগেই খুলতে চলছে সাঁতরাগাছি ব্রিজ

বড়দিনে বারাসত-বনগাঁ শাখা এবং বারাসত হাসনাবাদ শাখায় একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বারাসত রেল স্টেশনের উপর পুরনো ফুটওভার ব্রিজ পর্যবেক্ষণের পর জীর্ণ হওয়ার কারণে, অনেকদিন ধরেই বন্ধ করে রাখা হয়েছে। পরবর্তীতে ওই ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। সেই ফুটওভার ব্রিজটি ভাঙার কাজ শুরু হওয়ার কারণে শনিবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টা থেকে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত দমদম – বনগাঁ শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল। সেই কারণে ২৫ ডিসেম্বর সকালে বারাসত-বনগাঁ এবং বারাসত-হাসনাবাদ লাইনে ট্রেন চলাচল আংশিক ব্যাহত হবে।


কী কী ট্রেন বাতিল করা হয়েছে?
১) বারাসত-হাসনাবাদ লাইনে আপ ৩৩৩১৩ এবং ডাউন ৩৩৩১২ লোকাল বাতিল করা হয়েছে।
২) বারাসত-বনগাঁ লাইনে আপ ৩৩৩৬১ এবং ডাউন ৩৩৩৬২ লোকাল বাতিল করা হয়েছে।

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...