Wednesday, April 8, 2026

আফগানিস্তানে ফের অন্ধকার যুগ মহিলারা যেতে পারবেন না অফিসেও, নির্দেশ তালিবানের

Date:

Share post:

মুখেন মারিতং জগত। মুখে যতই মহিলাদের অধিকার নিয়ে বড় বড় কথা বলুক না কেন, তালিবান আছে তালিবানেই (Taliban)। মহিলাদের জন্য ফের অন্ধকার যুগ নেমে এল আফগানিস্তানে। ফিরল নয়ের দশকের পুরনো বিধিনিষেধ।

সম্প্রতিই  আফগানিস্তানের মহিলাদের উচ্চশিক্ষার অধিকার কেড়ে নেয় তালিবান শাসক। এই ফতোয়াকে ঘিরে বিতর্কের মাঝেই এল নতুন আরেক নির্দেশ। সমস্ত স্থানীয় ও বিদেশি বেসরকারি অলাভজনক সংস্থা যেন মহিলাদের আর কাজে না নেন। যে সমস্ত মহিলারা এনজিও-তে কাজ করেন, তাদেরও যাতে কাজে আসতে বারণ করে দেওয়া হয়, সেই নির্দেশই দেওয়া হয়েছে তালিব সরকারের তরফে।

শনিবার তালিবান শাসিত আফগানিস্তান সরকারের অর্থনীতি মন্ত্রকের তরফে চিঠি পাঠানো হয় দেশের সমস্ত অলাভজনক সংগঠনগুলিতে। সেই চিঠিতে বলা হয়, মহিলা কর্মীদের কাজে আসতে বারণ করে দিতে। পরবর্তী নির্দেশ না আসা অবধি মহিলাদের কাজের অধিকার দেওয়া হবে না।

চিঠির বিবৃতি তুলেই অর্থনীতি মন্ত্রকের মুখপাত্র আবদুল রহমান হাবিব বলেন, ইসলামিক নিয়ম অনুযায়ী মহিলাদের যে পোশাকবিধি জারি করা হয়েছে, তা অনুসরণ করে চলছেন না আফগান মহিলারা। সেই কারণেই পরবর্তী নির্দেশ না আসা অবধি এনজিও-এ কর্মরত মহিলাদের কাজে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ অগাস্ট থেকে আফগানিস্তানে ফের রাজত্ব শুরু করেছে তালিবান। তারপর থেকেই ফের যেন পিছিয়ে যেতে শুরু করেছে দেশটি। নয়ের দশকের একাধিক বিভীষিকাময় সময় আবার ফিরে এসেছে আফগানিস্তানে। সেই সময় একাধিক কঠোর বিধিনিষেধ আরোপ ছিল দেশের মানুষের উপর। নারীদের কার্যত পর্দার আড়াল করেই রাখা হত।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...