Monday, April 6, 2026

অসুস্থ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, ভর্তি দিল্লির এইমস হাসপাতালে

Date:

Share post:

হঠাৎ অসুস্থ হয়ে দিল্লির এইমস(AIIMS) হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitaraman)। সোমবার বেলা বারোটা নাগাদ হাসপাতালে ব্যক্তিগত ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৬৩ বছর বয়সী নির্মলা।

সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে হাসপাতালে ভরতি করতে হয়েছে, তা প্রাথমিকভাবে জানা হয়নি। কী শারীরিক সমস্যা হয়েছে, তাও জানানো হয়নি বলে ওই সংবাদসংস্থা জানিয়েছে। সেইসঙ্গে নাম গোপন রাখার শর্তে এক সূত্রকে উদ্ধৃত করে রয়টার্স বলেছে, ‘গুরুতর কিছু হয়নি কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামনের। তাঁর শারীরিক অবস্থা ঠিক আছে।’ যদিও সংবাদ সংস্থা এএনআই সরকারি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বার্ষিক রুটিন চেক আপের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী হাসপাতালে ভরতি হয়েছেন। এইমসের তরফে এনিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...