Sunday, June 7, 2026

Darjeeling: হামরোর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতে নারাজ হাইকোর্ট

Date:

Share post:

লাগাতার ভাঙনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল দার্জিলিঙের হামরো পার্টির(Hamro Party)। এরইমাঝে কলকাতা হাইকোর্টের(Kolkata HighCourt) নির্দেশে পরিস্থিতি হয়ে উঠল আর গুরুতর। দার্জিলিং পুরসভার(Darjeeling Municipalty) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতে রাজি হল না আদালত। ফলস্বরুপ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবেন কাউন্সিলররা।

গত ২৪ নভেম্বর পুরসভার চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চার ৬ জন কাউন্সিলর বৈঠকে বসতে নোটিস দেন। কিন্তু সেই বৈঠক ডাকা হয়নি। এর পর ১৩ ডিসেম্বর ভাইস চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়। তাতেও কাজ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে আগামী বুধবার অনাস্থা নিয়ে প্রাথমিক বৈঠক করতে চেয়ে কয়েক জন কাউন্সিলর আলোচনায় বসেন। তার পরেই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আটকাতে হাই কোর্টের সার্কিট বেঞ্চে যায় হামরো পার্টি। সেই আবেদনের ভিত্তিতে সোমবার বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, হামরো পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবেন কাউন্সিলররা।

উল্লেখ্য, বিপুল জয় পেয়ে পাহাড় রাজনীতিতে হামরো পার্টির অভ্যুর্থান হলেও, গত মাস থেকে হামরো দলে লাগে ভাঙনের আগুন। নভেম্বরে হামরো পার্টির ৫ কাউন্সিলর অনীতের প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন। তার পর থেকেই ক্ষমতার হাতবদলের জল্পনা শুরু হয়ে যায় পাহাড়ের রাজনীতিতে। এরই মাঝে আদালতের নির্দেশে রীতিমতো অস্বস্তিতে অজয় এডওয়ার্ডের দল হামরো।

Related articles

CJP-র পাশে দুই প্রান্তের দুই সেলিব্রেটি: লড়াইকে কুর্নিশ প্রকাশ-অতুলের

প্রথম কর্মসূচিতেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ককরোচ জনতা পার্টি (CJP)। শিক্ষা ব্যবস্থার দুর্নীতি, বেকারত্ব, কর্মসংস্থান ও মূল্যবৃদ্ধির...

একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে...

‘ডায়মন্ড সিস্টেম’, উৎপল সিনহার কলম 

" পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল ... " অমল দত্ত বনাম পিকে, কাতানেচিও বনাম ডায়মন্ড, মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। উত্তেজনায় থরথর। চায়ের...

ক্ষমতায় থাকলে বদমায়েশদের ভিড় বাড়ে: রাজ্যজুড়ে গ্রেফতারিতে সরব দেবাংশু

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই তৃণমূলের (TMC) অন্দরে এবার ক্ষোভের আবহ। দুর্নীতি, তোলাবাজি ও বোমা বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগে...