Wednesday, June 24, 2026

বড়দিনের কার্নিভালে বিজেপি নেতার আমন্ত্রণ, সাড়া দিলেন কুণাল

Date:

Share post:

বড়দিনের বিশেষ অনুষ্ঠান ছিল মানিকতলার উদয় সোশ্যাল সার্ভিস সেন্টারের। এর প্রধান উদ্যোক্তা এবং নিহত উদয়ের ভাই হলেন বিজেপি নেতা ও দলের পদচ্যুত উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজী সিংহরায়। কার্নিভালে আসার জন্য তিনি আমন্ত্রণ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh)। রবিবার সন্ধেয় নৈহাটি ও কাঁকুড়গাছির কর্মসূচির পর রাতে কুণাল যান শিবাজীবাবুর আমন্ত্রণরক্ষায়। এটি তাঁর বাড়ির কাছেই। তখন ভরপুর গানবাজনা চলছে। কুণালকে স্বাগত জানান শিবাজী ও অন্যরা। তখন সেখানে ছিলেন বিজেপির পুরপিতা ও উত্তর কলকাতা, উত্তর শহরতলীর পর্যবেক্ষক সজল ঘোষ। তিনি তৃণমূলে থাকতে কুণালঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। শিবাজী, কুণাল, সজলকে কিছুক্ষণ আড্ডা মারতে দেখা যায়। সজল বলেন, ‘কুণালদা ফিশ ফ্রাই ভালোবাসে।’ ফলে কুণালকে ফ্রাই খাওয়ান শিবাজী। সজল খান বার্গার। সজল বলেন, কুণালদাকে গান করতে হবে। কুণাল বলেন, গলা ভাঙা। আজ গান নয়। বর্ষীয়ান শিবাজীবাবুর সঙ্গে কুণালের দীর্ঘ যোগাযোগ। কুণাল গেছেন শুনে চলে আসেন স্থানীয় তৃণমূল কর্মীরাও। কুণাল (Kunal Ghosh) বলেন,’ এটি অরাজনৈতিক মঞ্চ। পার্টি যার যার, উৎসব সবার। আর শিবাজীদা যদি বিজেপি নেতা হয়েও আমাকে আমন্ত্রণের সৌজন্য দেখাতে পারে, তাহলে পাল্টা সৌজন্য দেখানোর মানসিকতা আমরাও রাখি।” সজল বলেন,” শিবাজীদার আমন্ত্রণে এসেছি। গৃহকর্তা কাকে কাকে আমন্ত্রণ করবেন, সেটা তাঁর বিষয়। কুণালদা এসেছিলেন, দেখা হয়েছে।” শিবাজী বলেন,” কুণাল তো এলাকার ছেলে। কতদিনের সম্পর্ক। একটু বড় করে বড়দিনের অনুষ্ঠান করলাম, তাই ওকে আমন্ত্রণ করেছিলাম।”

আরও পড়ুন-উৎসবের মরশুমে কোভিড রুখতে মাস্ক পরার বিধিনিষেধ চালু হিমাচল প্রদেশে

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...