Wednesday, June 24, 2026

বড়দিনের সন্ধ্যায় গির্জার মোমবাতির শিখা থেকে আগুন লেগে দুর্ঘটনা! বাঁচাতে গিয়ে দগ্ধ পুলিশও

Date:

Share post:

বড়দিনে গির্জায় মোমবাতির শিখা থেকে আগুন লেগে বড়সড় বিপত্তি। বড়দিনের সন্ধ্যায় কসবার টেগোর পার্কের এক গির্জায় ১০ বছর বয়সী একটি বালিকার গায়ে আচমকাই আগুন লেগে যায়। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম ওই বালিকাকে চিকিৎসার জন্য মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কর্তব্যরত কসবা থানার এক সাব-ইনস্পেক্টরও।


আরও পড়ুন: বড়দিনের সকালে লালন শেখের বাড়িতে CID-র ফরেনসিক টিম, সংগ্রহ করলেন নমুনা   

পুলিশ সূত্রে খবর, বড়দিন উপলক্ষে সেই সময় গির্জায় মোমবাতি জ্বালাচ্ছিলেন দর্শনার্থীরা। মেয়েটি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছিল। অসাবধানতাবশত আচমকাই তার জামায় আগুন লাগার ঘটনা ঘটে।কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কসবা থানার এক সাব-ইনস্পেক্টর। মেয়েটির গায়ে আগুন লাগতে দেখে তাকে বাঁচাতে দৌড়ে যান তিনি। আগুন নেভাতে গিয়ে তাঁরও হাত পুড়ে যায় । তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি ।তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বলে পুলিশ সূত্রের খবর।

জানা গেছে, অগ্নিদগ্ধ বালিকাটির বাড়ি কসবা এলাকায়। বড়দিনের সন্ধ্যায় সে স্থানীয় গির্জায় বেড়াতে গিয়েছিল। তখনই দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে তাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মানিকতলা ইএসআইয়ে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে বালিকার।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...