Thursday, June 25, 2026

দুর্নীতির অভিযোগ! মাটিগাড়ার পুলিশ কর্তার বাড়িতে তল্লাশি দুর্নীতি দমন শাখা

Date:

Share post:

শিলিগুড়ির মাটিগাড়া থানার আইসির ফ্ল্যাটে রাজ্যের দুর্নীতি দমন শাখার হানা। সোমবার দুপুর একটা নাগাদ শুরু হয় তল্লাশি। প্রায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। শেষে হাতে একটি ব্যাগ নিয়ে বেরিয়ে যান রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিরা। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর।


আরও পড়ুন:পঞ্চায়েতে দুর্নীতি দেখলেই এফআইআরের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

সরকারি কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে সক্রিয় প্রশাসন। একের পর এক সরকারি আধিকারিকের বাড়িতে হানা দিচ্ছে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এদিন দুপুর একটা নাগাদ মাটিগাড়া থানার আইসির আবাসনে হানা দেয় রাজ্যের দুর্নীতি দমন শাখার (Anti Corruption Branch) ৫ আধিকারিকের একটি দল। শুরু হয় তল্লাশি। টানা পাঁচঘণ্টা চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

গত রবিবারও মালদহ জেলা পুলিশের অধীনে থাকা চাঁচোল থানার এক আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালায় রাজ্যের দুর্নীতি দমন শাখার একটি দল। তাঁর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল বলে খবর। সূত্রের খবর, ওই পুলিশ আধিকারিকের বাড়ি থেকে বহু গুরুত্বপূর্ণ নথি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়, সম্পত্তির নথি মিলেছে। এরপরই এবার শিলিগুড়ির মাটিগাড়া থানার আইসির ফ্ল্যাটে হানা দিল দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...