Monday, April 6, 2026

কলকাতা বিমানবন্দরে পরীক্ষায় কোভিড পজিটিভ, খোঁজ নেই ব্যাঙ্কক থেকে আসা আক্রান্তের

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরে করোনা পরীক্ষায় পজিটিভ। খোঁজ নেই ব্যাঙ্কক থেকে আসা করোনা আক্রান্তের। ব্যাঙ্কক থেকে কলকাতা হয়ে দ্বারভাঙা যাওয়ার কথা ছিল ওই ব্যক্তির। করোনা আক্রান্ত ওই ব্য়ক্তি সম্পর্কে খবর নেই স্বাস্থ্য দফতরের কাছে। সূত্রের খবর, বিহার প্রশাসনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে।

অন্যদিকে কলকাতায় কোভিড পজিটিভ ব্রিটিশ পর্যটক মহিলা। দমদম বিমানবন্দর থেকে ভর্তি বেলেঘাটা আইডি-তে। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ওই ব্রিটিশ পর্যটক। আইসোলেশনে রাখা হয়েছে, জানানো হয়েছে ব্রিটেনের দূতাবাসকে, জানালেন স্বাস্থ্যসচিব। বিদেশ থেকে ফেরা আরও এক যাত্রীও করোনা আক্রান্ত। শনিবার মধ্যরাতে এয়ার এশিয়ার বিমানে ব্যাঙ্কক কলকাতায় আসেন ওই ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি বিহারের দ্বারভাঙায়।

কলকাতা বিমানবন্দরেই পরীক্ষায় করোনা ধরা পড়ে ওই ব্যক্তির। এর আগে ইংল্যান্ড ও মায়ানমার থেকে আসা ৪ বিদেশি পর্যটকের কোভিড পজিটিভ। এঁরা সবাই বুদ্ধগয়ায় ঘুরতে আসছিলেন।
এরই পাশাপাশি, কলকাতায় কোভিড পজিটিভ (Covid Positive) ব্রিটিশ পর্যটক ( British Tourist )। দমদম বিমানবন্দর থেকে ভর্তি করা হল বেলেঘাটা আইডি-তে (Beleghata ID)। কুয়ালালামপুর থেকে কলকাতা হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন ব্রিটিশ পর্যটক।  আইসোলেশনে রাখা হয়েছে, জানানো হয়েছে ব্রিটেনের দূতাবাসকে, জানালেন স্বাস্থ্যসচিব।

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...