Wednesday, June 24, 2026

Group D: শূন্যপদ ছাড়াই ১২৭১ জনকে ‘অবৈধ’ নিয়োগ! চাঞ্চল্যকর তথ্য CBI রিপোর্টে   

Date:

Share post:

শূন্যপদ ছাড়াই গ্রুপ ডি-তে (Group D) নিয়োগ করা হয়েছে ১২৭১ জনকে। এবার সেই চাকরির ভবিষ্যৎ বড়সড় প্রশ্নের মুখে। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশন (SSC) ঘোষণা করে গ্রুপ ডি-তে শূন্যপদ ছিল ৩২১৬টি। কিন্তু পরে দেখা যায় ৪৪৮৭ জনকে গ্রুপ ডি চাকরির সুপারিশ করে এসএসসি। এর মধ্যে ৩৮৮০ জনের চাকরির সুপারিশ করা হয়েছিল প্যানেলের (Panel) মেয়াদের সময়কালে এবং বাকি ৬০৭ জনকে নিয়োগ করা হয় প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর। কিন্তু শূন্যপদের বাইরে কীভাবে ১২৭১ জনের চাকরি হল? তা নিয়ে উঠছে প্রশ্ন। বুধবার সিবিআই রিপোর্টে (CBI Report) এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

উল্লেখ্য, অতিরিক্ত শূন্যপদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু রাজ্য মন্ত্রীসভার (State Cabinet) হাতে রয়েছে। সেই সিদ্ধান্ত ছাড়া কীভাবে ১২৭১ পদে নিয়োগ হল তা জানার চেষ্টা করছে সিবিআই। এসএসসির চাকরি ক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ প্রযোজ্য কী না তা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আর তার জেরেই বর্তমানে কর্মশিক্ষা ও শারীরশিক্ষার অতিরিক্ত শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।

দু’দিন আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো গ্রুপ ডির ১,৬৯৮ জন চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করে স্কুল শিক্ষা দফতর। মূলত এই ১,৬৯৮ জন চাকরিপ্রার্থী বেআইনি ভাবে চাকরি করছেন, এমনটাই অভিযোগ আনা হয়েছিল হাইকোর্টে। সিবিআই-এর তদন্তে তেমনই চাঞ্চল্যকর তদন্ত উঠে আসে। তারপরই হাইকোর্ট ১,৬৯৮ জন চাকরি প্রার্থীর তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয়। এরপরই স্কুল শিক্ষা দফতর সেই নির্দেশ মেনে তালিকা প্রকাশ করে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...