Wednesday, June 24, 2026

গলসিতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, কয়লা বোঝাই লরির আগুনে ঝলসে  মৃত ১

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা (Accident)  গলসিতে জাতীয় সড়কে(National Highway)। বুধবার পূর্ব বর্ধমানের (Burdwan)  গলসির (Golshi) চৌমাথা (Chowmatha)মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। মুখোমুখি দুটি লরির সংঘর্ষে আগুন ধরে যায় একটি লরিতে। ঘটনায় মৃত্যু হয় খালাসির (Helper)। মৃতের নাম শেখ সুলতান ওরফে সাগর। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান থেকে দুর্গাপুরের (Durgapur) দিকে যাচ্ছিল কয়লা বোঝাই একটি লরি। হঠাৎই চৌমাথার কাছে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা ধান বোঝাই একটি লরিতে। দুটি গাড়ির সংঘর্ষে আগুন ধরে যায় কয়লা বোঝাই লরিটিতে। আগুন ছড়িয়ে পড়ে ধানের গাড়িতেও। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান চালক (Driver)। কিন্তু ভিতরে আটকে পড়েন খালাসি। কেবিনের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়।দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় খালাসির মৃতদেহ। ময়নাতদন্তের জন্য তাঁর দেহ পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল জাতীয় সড়কে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...