Monday, June 22, 2026

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্নের পথে চাকরিপ্রার্থীদের আটকে দিল পুলিশ

Date:

Share post:

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতে চেয়েছিলেন ওরা।দাবি ছিল চাকরির। কিন্তু বাধা হয়ে দাঁড়াল পুলিশ। নবান্নে পৌঁছনর জন্য রাস্তায় বসে করজোড়ে পুলিশকে আবেদন জানালেন চাকরিপ্রার্থীরা।কিন্তু তাতেও বরফ গলল না। শেষপর্যন্ত পুলিশ আটক করল তাদের।

বুধবার দুপুর একটা নাগাদ ন’টি ঐক্য মঞ্চের প্রতিনিধিরা হাওড়ার কাজীপাড়ায় জমায়েত করেন। তাঁদের মধ্যে ছিলেন এসএসসি, টেট, গ্রুপ-ডি সহ নটি সরকারি পদে মহিলা ও পুরুষ চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিলেন তাঁরা।

তাঁদের দাবি ছিল ন’টি মঞ্চের নজন প্রতিনিধিকে নবান্নে যেতে দেওয়া হোক, যাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন। কিন্ত পুলিশের অনুমতি মেলেনি। মাত্র দুজনকে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। এরপরেই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা। পরে তাদের প্রিজন ভ্যানে তুলে শিবপুর থানায় নিয়ে যায় পুলিশ। সন্ধ্যায় তাদের ছেড়ে দেওয়া হয়।

 

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...