Monday, June 22, 2026

Maldha: বিজেপি সাংসদ খগেন মুর্মুর গাড়ি আটকে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান

Date:

Share post:

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তর মালদার হরিশচন্দ্রপুরে(Harishchandrapur) রাজনৈতিক কর্মসূচী ছিল বিজেপির(BJP)। যেখানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপি সাংসদ খগেন মুর্মুর(Khagen Murrmu)। তবে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই খগেনের কোনভয় আটকে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মীরা। সঙ্গে চলল ‘গো ব্যাক’ স্লোগান। তৃণমূলের(TMC) পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় পৌঁছলে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষকে সামাল দিতে মাঠে নামে বিশাল পুলিশবাহিনী।

জানা গিয়েছে, মালদার হরিশচন্দ্রপুর ১ নং ব্লকে আবাস যোজনার দুর্নীতির অভিযোগে বিডিও অফিসে ডেপুটেসন ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল সাংসদ খগেন মুর্মুর। তবে তাঁর গন্তব্যের ১ কিলোমিটার আগেই কালো পতাকা নিয়ে তৃণমূলের কর্মীরা খগেন মুর্মুর কনভয় আটকে বিক্ষোভ দেখান। চলে গো ব্যাক শ্লোগান। খবর পেয়ে সেখানে আসে বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তুলতে থাকেন বিজেপি কর্মীরা। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকার পরিস্থিতি। দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে বিসাল পুলিশ বাহিনী। এই ঘটনায় তৃণমূলের অভিযোগ, তৃণমূলের অভিযোগ আবাস যোজনা সার্ভে করার নামে এখানে দাঙ্গা লাগাতে এসেছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মসূচী ভন্ডুল করতে এই কাজ অরেছে তৃণমূল।

Related articles

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...