Wednesday, June 24, 2026

‘ইচ্ছেমতো’ ভাড়া নয়: বাসভাড়া নিয়ে দায়ের মামলায় হলফনামা রাজ্যের

Date:

Share post:

ইচ্ছে মতো ভাড়া নিচ্ছে শহরের বেসরকারি বাস ও মিনিবাস(Bus)। একই রুটে কেউ নিচ্ছে ১০ টাকা ভাড়া তো কেউ ১২ টাকা। বাসগুলির নিজের মতো করে ভাড়া নেওয়ার ঘটনায় এবার মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt)। সেই মামলাতেই হলফনামা দিয়ে রাজ্যের পরিবহণ দফতর(Transport Department) জানিয়ে দিল ৪ বছর আগে সরকারের বেঁধে দেওয়া ভাড়াই নেবে রাজ্যের বেসরকারি বাস এবং মিনিবাসগুলি।

লাগামহীন বাস ভাড়া নিয়ে সম্প্রতি একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই আদালত রাজ্যের কাছে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলে। তার প্রেক্ষিতে হলফনামা দিয়ে পরিবহণ দফতরের বিশেষ সচিব অনিন্দ্য সেনগুপ্ত জানান, সরকারের তরফ থেকে কোনও ভাড়া বাড়ানো হয়নি। বেসরকারি ও মিনিবাসগুলি যাতে অতিরিক্ত ভাড়া না নেয় তা নিশ্চিত করা হবে। হলফনামায় আরও বলা হয়, ২০১৮ সালে তৎকালীন অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যে ভাড়া নির্ধারিত করে দিয়েছিলেন তা মেনেই ভাড়া নেবে বাসগুলি। এই বিষয়ে পরিবহণ দফতরের বিশেষ সচিব আদালতে জানিয়েছেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং পরিবহণ দফতরের সব আঞ্চলিক কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ করার নির্দেশ পাঠানো হয়েছে। এমনকী সরকারের নির্ধারিত ভাড়ার তালিকা পাঠানো হয়েছে।

সরকারের তরফে সমস্ত বক্তব্য শোনার পর হাইকোর্টের তরফে জানানো হয়েছে, হলফনামা অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি মনে হয় এই নির্দেশের অন্যথা হচ্ছে প্রয়োজনে আদালত অবমাননার করতে পারেন যে কেউই। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছর ১০ জানুয়ারি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...