Saturday, April 11, 2026

আবাস যোজনার কাজের গতি ফেরাতে কড়া পদক্ষেপ নবান্নের

Date:

Share post:

জেলায় জেলায় আবাস যোজনার (Housing Scheme) কাজে গতি আনতে এবার কড়া পদক্ষেপ নবান্নের (Nabanna)। রাজ্যের ৪ জেলায় কাজের গতি অত্যন্ত শ্লথ। তাই এবার মুর্শিদাবাদ (Murshidabad), পুরুলিয়া (Purulia), আলিপুরদুয়ার (Alipurduar) এবং উত্তর দিনাজপুরের (North Dinajpur) জেলা প্রশাসনকে (DM) আবাস যোজনার কাজ দ্রুত শেষ করা নির্দেশ দিল নবান্ন (Nabanna)।

নবান্ন সূত্রে খবর মুর্শিদাবাদ এবং পুরুলিয়া, এই দুই জেলায় কাজের গতি নিয়ে খুশি নয় রাজ্য সরকার (Government of West Bengal)। এদিন এই দুই জেলার জেলাশাসককে বিশেষ নির্দেশ দেওয়া হয়। সরকারি হিসাব বলছে বুধবার পর্যন্ত ২ লক্ষ উপভোক্তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী শনিবার অর্থাৎ ৩১ শে ডিসেম্বরের মধ্যে ১১ লক্ষ ৩৬ হাজার উপভোক্তাকে ছাড়পত্রের নির্দেশ দিল নবান্ন। দীর্ঘ লড়াইয়ের পর প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পায় রাজ্য আর তাই সেই টাকা পুরোপুরি কাজে লাগাতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। আগেই প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কাছে নজরদারি করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল রাজ্যের পঞ্চায়েত দফতরের তরফে। পঞ্চায়েত নির্বাচনে প্রাক্কালে সরকারি পরিষেবা নিয়ে যাতে কোনো অভিযোগ না ওঠে তাই এই টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর কাজ কতটা দ্রুততার সঙ্গে এগোচ্ছে তা জানতেই নবান্নে বিশেষ পর্যালোচনা হয় আর তারপরেই মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার কাজ নিয়ে প্রশ্ন উঠে। এবার নবান্নের বিশেষ নির্দেশ কার্যকরী করতে উঠে পড়ে লেগেছে জেলা প্রশাসন।

 

Related articles

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...