Monday, April 13, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ শুরু

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ শুরু করলেন পড়ুয়ারা। বুধবার দুপুর থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থানে বসেছে ফেটসু ও সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। বিশ্ববিদ্যালয়ের কার্যকরী পরিষদের বৈঠকেই কর্তৃপক্ষকে স্মারকলিপি জমা দিয়েছেন তাঁরা।

২০২০-র পর যাদবপুরের ছাত্র সংসদের নির্বাচন হয়নি। স্মারকলিপিতে ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন ফেটসু জানিয়েছে, ২০২১ সালের ডিসেম্বর থেকে বার বার বলা সত্ত্বেও তা বাস্তবায়িত হয়নি। ২৪ ডিসেম্বর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে নিজেদের দাবির কথাও জানিয়েছেন তাঁরা। বস্তুত, ওই দিন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাজ্যপাল। সে সময় রাজ্যপালের সামনেই পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। বুধবার আবারও একই দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তাঁরা।

এসএফআইয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কমিটির সভাপতি শুভঙ্কর মজুমদারের দাবি, ‘‘২০১১ সাল পর্যন্ত যাদবপুরে নিয়মিত ছাত্র সংসদের নির্বাচন হত। অতিমারির পর ক্যাম্পাস খোলার বছরখানেক পরেও যাদবপুরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি।’’ তাঁর দাবি, যত দ্রুত সম্ভব ছাত্র সংসদের নির্বাচনের নির্দেশিকা জারির জন্য রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে।

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...