Sunday, June 7, 2026

‘উষ্ণ’ ডিসেম্বরে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ! শীত কবে?

Date:

Share post:

পৌষেও অধরা শীত। কম্বল-লেপের বদলে ফ্যানের চালাচ্ছে তিলোত্তমাবাসীকে। শীতের আমেজের বদলে ‘গরম’ অনুভূত হচ্ছে। রেকর্ড হারে বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদেরা জানিয়েছেন যে, ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর সময়কালের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস হতে দেখা যায়নি। গত ৫০ বছরে এই প্রথম সর্বনিম্ন তাপমাত্রার পারদ এতটা উপরের দিকে চড়েছে।


আরও পড়ুন:“এক ডাকে অভিষেক”-এ অভিযোগ, দুর্নীতি প্রমাণ হওয়া পঞ্চায়েত প্রধানের ইস্তফা

আলিপুর দফতর সূত্রে জানা গিয়েছে , বুধবার সকালে কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার দুপুরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি।

উচ্চচাপ বলয়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্র থেকে আসা হাওয়ার দাপট বেড়েছে। অন্য দিকে, উত্তুরে ঠাণ্ডা হাওয়া দাপট কমেছে। সেই কারণেই ডিসেম্বরের শেষে পৌঁছেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার সম্মুখীন হতে হচ্ছে বঙ্গবাসীকে। যদিও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে তাপমাত্রা কমার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...