Saturday, June 27, 2026

তুষারঝড় ‘বম্ব সাইক্লোনে’ বিপর্যস্ত পূর্ব আমেরিকা, মৃ*তের সংখ্যা বেড়ে ৬০

Date:

Share post:

গত ক’দিন ধরে চলা তুষারঝড় ‘বম্ব সাইক্লোনে’ বিপর্যস্ত পূর্ব আমেরিকা। এতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০। সবচেয়ে ক্ষতি হয়েছে নিউ ইয়র্কের  বুফালো এলাকায়। মারাত্মক প্রভাব পড়েছে বিদ্যুৎ পরিষেবার ওপরে। তুষারঝড়ের জেরে পূর্ব আমেরিকার প্রায় ২ লক্ষ বাসিন্দাকে প্রবল ঠান্ডার মধ্যেই বিদুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যার আগে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ডালাস শহরে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের ১৩ ডিগ্রি নিচে। আর পশ্চিম কানাডায় তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে ৫৩ ডিগ্রিতে।

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছে ৬০ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কের এরি কাউন্টিতেই মারা গেছে ৩৭ জন। ওহাইও অঙ্গরাজ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের। অন্যদিকে কেনটাকি অঙ্গরাজ্য ও কানসাস শহরে তিনজন করে মারা গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির তথ্য অনুযায়ী, নিউইয়র্কের বাফেলো শহরটির অবস্থা সবচেয়ে খারাপ। সেখানকার একজন সরকারি কর্মকর্তা বলেন, অনেক মানুষ গাড়িতে আটকে পড়েছেন। তাঁরা দুই দিনের বেশি সময় ধরে গাড়িতে আটকে রয়েছেন। কোথাও কোথাও ৯ ইঞ্চির বেশি ঘন তুষার জমে গেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো মিলিয়ে তুষারঝড়ে মোট মৃত্যু ৬০ ছাড়িয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, আগামী কয়েক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে তাঁরা লোকজনকে এখনো ভ্রমণ এড়াতে পরামর্শ দিচ্ছেন। কানাডায় সবচেয়ে পরিস্থিতি খারাপ হয়েছে অন্টারিও ও কুইবেক প্রদেশে। অন্টারিও প্রিন্স এডওয়ার্ড কাউন্টি ও লেক অন্টারিওতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে মূল সড়ক থেকে তুষার সরাতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে কর্তৃপক্ষকে।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...