Friday, April 3, 2026

‘মুঘল ছোঁয়া’ কাটাতে যোগীর উদ্যোগ, ফের উত্তরপ্রদেশের ২ জায়গার নাম বদল

Date:

Share post:

‘মুঘল ছোঁয়া’ কাটাতে মুড়ি মুড়কির মতো জায়গার নাম পরিবর্তন করা হচ্ছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh)। যোগীরাজে ফের একবার পরিবর্তন হতে চলেছে উত্তর প্রদেশের ২ টি জায়াগার নাম। রাজ্যসরকারের প্রস্তাব মতো ইতিমধ্যেই ২ জায়গার নাম বদলে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। সবকিছু ঠিকঠাক থাকলে নাম বদলের তালিকায় যুক্ত হতে চলেছে আর দুটি নাম।

সংবাদমাধ্যম সূত্রের খবর, যে দুই জায়গার নাম বদল করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার সেগুলি হল, গোরক্ষপুর জেলার ‘মুন্ডেরা বাজার’ পুরসভার নাম পরিবর্তন করে হতে চলেছে ‘চৌরিচৌরা’ ও দেওরিয়া জেলার ‘তেলিয়া আফগান’ গ্রামের নাম পরিবর্তন করে হতে চলেছে ‘তেলিয়া শুক্লা’। উত্তরপ্রদেশ সরকারের প্রস্তাবমতো এই বিষয়ে রেলমন্ত্রক, ডাক ও সার্বে অব ইন্ডিয়ার তরফে সম্মতি দেওয়া হয়েছে। পাশাপাশি নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ইতিমধ্যেই একাধিক রেল স্টেশন, প্রাচীন শহরের নাম ইতিমধ্যেই বদল করেছে যোগী আদিত্যনাথের সরকার। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে আর দুটি নাম।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...