Wednesday, June 24, 2026

তামিলনাড়ুতে দলিতদের জন্য বরাদ্দ পানীয় জলের ট্যাঙ্কে মল! অসুস্থ শিশু সহ একাধিক

Date:

Share post:

পানীয় জলের (Drinking Water) ট্যাঙ্কে (Tank) ব্যাপক পরিমাণে মানুষের মলের স্তূপ (Feces)। গ্রামে বসবাস করেন মেরেকেটে শ’খানেক সদস্যের এক গোষ্ঠী। পানীয় জল বলতে গ্রামের ওই ট্যাঙ্কই ভরসা। প্রতিদিনই ট্যাঙ্কের জল খেয়ে দিনযাপন করেন গ্রামে বসবাসকারী মানুষজন। তবে দোষের মধ্যে একটা তাঁরা দলিত (Dalit)। আর সেকারণেই তাঁদের উপর নেমে এসেছে এমন শাস্তির খাঁড়া। ইতিমধ্যে সেই জল খেয়ে বেশ কয়েক জন শিশু-সহ গ্রামের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এরপরই ওভারহেড ট্যাঙ্কটিকে পরীক্ষা করা হয়। তখনই জেলা প্রশাসনের নজরে আসে মানুষের মলে বোঝাই ট্যাঙ্কটি। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে (Investigation) নেমেছে স্থানীয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

তামিলনাড়ুর (Tamil Nadu) পুদুক্কোটাই গ্রামের ১০ হাজার লিটারের ওই জলের ট্যাঙ্কটি ব্যাবহার করেন ১০০ জনেরও বেশি মানুষ। গত মঙ্গলবার যার ভেতর থেকে উদ্ধার হয় মানুষের মল। যদিও গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার কথা জানতে পারা মাত্রা কড়া মনোভাব দেখিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। ওই গ্রামে যে জাতপাত নিয়ে ব্যাপক গোড়ামি রয়েছে তাও টের পেয়েছেন আধিকারিকরা। এদিকে ঘটনার খবর পেয়েই ওই গ্রামে পৌঁছন জেলাশাসক। ঘটনাটি শুনে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন তিনি। তবে তিনি গ্রামে গিয়ে দেখেন উচ্চবর্গীয়দের বহু অত্যাচার দিনের পর দিন সহ্য করে আসছেন এ গ্রামের দলিত বাসিন্দারা। গ্রামেরই একটি চায়ের দোকানে বর্তমান দিনেও উচ্চবর্গীয়দের সঙ্গে বসে চা খেতে পারেন না জনজাতি শ্রেণিভুক্ত বাসিন্দারা। শুধু তাই নয়, উচ্চবর্গীয়রা যে কাপে চা খান, সেই কাপও ব্যবহার করার অধিকার নেই তাঁদের। চায়ের দোকানে তাঁদের জন্য রাখা থাকে অন্য কাপ। দোকানে এসে চা খেতে হলে সেই কাপেই চা ঢেলে খান তাঁরা। পাশাপাশি গ্রামের জনজাতি সম্প্রদায়ভুক্তদের মন্দিরে প্রবেশের অধিকারও নেই।

তবে কারা দলিতদের জলের ট্যাঙ্কে মানুষের মল ফেলল, সেবিষয়ে দলিত গ্রামবাসীদের প্রশ্ন করা হলে, সরাসরি উচ্চবর্ণের মানুষকে দোষী সাব্যস্ত করেননি তাঁরা। তবে তাঁদের উপর চলা অত্যাচারের বিহিত চেয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, ট্যাঙ্কের ভিতরে এত বেশি পরিমানে মলের স্তূপ ফেলা হয়ছিল যে পুরো জলটাই হলুদ হয়ে গিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত অপরাধীদের শনাক্ত করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...