Monday, April 6, 2026

‘তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নই’, মার্টিনেজের সেলিব্রেশন নিয়ে বললেন এমবাপে

Date:

Share post:

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই কিলিয়ান এমবাপেকে নিয়ে একের পর এক বিতর্কিত সেলিব্রেশন করে যাচ্ছেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমবাপেকে ব্যঙ্গ করে মার্টিনেজের গান ও নাচ মোটেই ভালো ভাবে নেননি ফুটবল মহলের এক বড় অংশ। এছাড়াও আর্জেন্তিনার রাস্তায় বাসে করে সেলিব্রেশোনের সময়ও মার্টিনেজের হাতে দেখা যায় এমবাপের ছোট্ট একটি পুতুল। আর এবার এই নিয়ে মুখ খুললেন এমবাপে। বললেন, এই সমস্ত তুচ্ছ বিষয় নিয়ে মাথা ঘামাতে রাজি নই।

বুধবার লিগ ১-এ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মার্টিনেজের সেলিব্রেশন নিয়ে এমবাপেকে প্রশ্ন করতেই এমবাপে বলেন, “সেলিব্রেশন নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি এই সমস্ত তুচ্ছ বিষয় নিজের শক্তি অপচয় করি না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলের হয়ে আমার সেরাটা দেওয়া। ভাল ফুটবলার হওয়া খুবই গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি। ও কী ভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। এই সব ফালতু বিষয়ে অকারণে কথা বলে সময় নষ্ট করতে এবং শক্তিক্ষয় করতে চাই না।”

যদিও আর্জেন্তিনার আরেক ফুটবলার লিওনেল মেসি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এমবাপে বলেন,”ম্যাচ শেষে আমি মেসির সঙ্গে কথা বলেছিলাম। আমি মেসিকে অভিনন্দন জানিয়েছি। তিনি তাঁর গোটা জীবন ধরে এই বিশ্বকাপ জেতাই লক্ষ্য রেখেছিলেন।”


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...