Tuesday, March 24, 2026

বিজেপির মিথ্যাচার, তথ্য দিয়ে আসল ঘটনা ফাঁস করে দিলেন  কুণাল

Date:

Share post:

অরিজিত সিংয়ের কনসার্ট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।আর এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে গেরুয়া শিবির।বিজেপি বিষয়টির সঙ্গে রাজনীতি যোগ করে দিতে চাইছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তাঁর সাফ কথা, বিজেপি বলছে, চলচ্চিত্র উৎসবে ‘গেরুয়া’ গাওয়ার জন্য অরিজিতের অনুষ্ঠান বাতিল হয়েছে ইকো পার্কে।এটি ডাহা মিথ্যা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ পাল্টা ট্যুইট করে জানিয়েছেন, ‘গত ১৫ ডিসেম্বর অরিজিৎ গেরুয়া গানটি গেয়েছেন, তার আগেই গত ৮ ডিসেম্বর তাঁর শো বাতিল করা হয়, ৫ লক্ষ টাকা ডিপোজিট মানিও ফেরত দেওয়া হয়। তাহলে, ‘গেরুয়া’ গান গাওয়ার জন্য শো বাতিল করা হয়েছে, এমন প্রশ্ন কেন উঠছে?’ সলমনের অনুষ্ঠানের তিন লক্ষ টাকাও ফেরত দেওয়া হয়েছে।

কুণাল লিখেছেন,অরিজিতের অনুষ্ঠান হবে।তবে অন্য জায়গায়।এরপরে কুণালের সংযোজন, ‘গত ৯ ডিসেম্বর, অরিজিতের টিম অ্যাকোয়াটিকায় ১ লক্ষ টাকা জমা দিয়েছিল। এখনও পরিদর্শন চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিজেপি সস্তা রাজনীতি করছে।’ সলমনের টিম মিলনমেলা পছন্দ করলেও অরিজিতের পছন্দ অ্যাকোয়াটিকা। এনিয়ে আনুষ্ঠানিক আবেদন প্রশাসন পায়নি বলেই এখনও খবর। সব ঠিক থাকলে ভালোভাবেই অনুষ্ঠান হবে।

কুণাল আরও লিখেছেন, অরিজিৎ বাংলার গর্ব। তাকে নিয়ে বিজেপির রাজনীতি নিন্দার। সলমন খানকে নিয়ে অনুষ্ঠানটিও ইকো পার্কে বাতিল হয়েছে। সেটি মিলনমেলায় হবে। সেটির আয়োজক ছিল বিধাননগরের মেয়রের পুত্র রাজদীপ। কই , বিতর্ক হয় নি তো?

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...