Monday, April 13, 2026

সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ বন্ধ করল কেন্দ্র, সোচ্চার প্রেসিডেন্সির TMCP

Date:

Share post:

এবার শিক্ষাক্ষেত্রেও বিজেপির বিভাজনের রাজনীতি। সংখ্যালঘু ছাত্রদের স্কলারশিপ বন্ধ করে দিল কেন্দ্রের মোদি সরকার। এই ঘটনায় গোটা দেশের লক্ষ লক্ষ সংখ্যালঘু পড়ুয়া উচ্চশিক্ষা বঞ্চিত হওয়ার পথে। কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফে মৌলানা আজাদ ন্যাশনাল ফেলোশিপ (MANF)। জস সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ক্ষেত্রে আর্থিকভাবে খুব সহায়ক একটি স্কলারশিপ। কিন্তু বর্তমানে তা বন্ধ করে দিয়েছে মোদি সরকার।

MANF সংখ্যালঘু অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন সম্প্রদায়ের পড়ুয়াদের একটি উচ্চশিক্ষার জন্য একটি স্কলারশিপ। অভিযোগ, কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার এই দকলারশিপ বন্ধ করে দিয়েছে।

তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন কলকাতার ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিবাদের মঞ্চ হিসেবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে বেছে নিয়েছেন প্রেসিডেন্সির তৃণমূল ছাত্রপরিষদ সমর্থকরা।

তৃণমূল ছাত্রপরিষদ আপামর ভারতবর্ষের সমস্ত ছাত্র সমাজকে এই স্কলারশিপ তুলে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে।

এ প্রসঙ্গে তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য সহ-সভাপতি তথা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্রপরিষদ ইউনিটের পর্যবেক্ষক প্রান্তিক চক্রবর্তী বলেন, ”খুব নিন্দনীয় ঘটনা। এই স্কলারশিপ বন্ধ হয়ে যাওয়ায় গোটা দেশের বহু সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীর পড়াশুনা বন্ধ হওয়ার মুখে। অচিরেই তাঁদের স্বপ্নভঙ্গ হতে চলেছে। বিজেপি বরাবর বিভাজনের রাজনীতি করে এসেছে। এবার এই স্কলারশিপ বন্ধ করে দিয়ে শিক্ষাক্ষেত্রে রাজনীতি করছে। সংখ্যালঘু ছাত্র সমাজকে বঞ্চিত করার মাধ্যমের দেশজুড়ে সার্বিক ভাবে শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে।”

 

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...