Monday, April 13, 2026

Murshidabad : সালারে রক্তদান উৎসবে সম্প্রীতি আন্দোলনের বার্তা

Date:

Share post:

বিশিষ্ট প্রাবন্ধিক ও বাংলা ভাষা আন্দোলনের নেতা পার্থ সেনগুপ্তর (Partha Sengupta) স্মৃতির উদ্দেশ্যে সালার আদর্শ প্রাথমিক বিদ্যালয় (Salar Adorsha Primary School) প্রাঙ্গণ জুড়ে রক্তদান (Blood Donation) উৎসবের আয়োজন করা হল ২৮ ডিসেম্বর বুধবার। বিশ্বকোষ পরিষদ ও মা ফাউন্ডেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের (Maa Foundation and Welfare Trust) যৌথ উদ্যোগে সারা বাংলা জুড়ে যে রক্তদান উৎসবের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এবার মুর্শিদাবাদের সালারে তার প্রারম্ভিক সূচনা হল।

রক্তদান মহৎ দান, আপনার একফোঁটা রক্ত বাঁচাতে পারে অনেকগুলো প্রাণ। এই ভাবনাকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদানের উৎসব পালন করার জন্য উৎসাহ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়। মুর্শিদাবাদের সালারে আয়োজিত এই রক্তদান উৎসব দ্বিতীয় বর্ষে পা দিল। ২৮ ডিসেম্বর ২০২২ বুধবার সকালে ডাক্তার জাহাঙ্গীর আলীর নেতৃত্বে ৫৫ জন তরুণ তরুণী এই রক্তদান উৎসবে যোগদান করেন। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং বিশ্বকোষ পরিষদের সহ-সভাপতি বিপ্লব বিশ্বাস সহ অন্যান্যরা। যারা রক্তদান করেছেন তাঁদের সার্টিফিকেট প্রদান করা হয়। এই রক্তদান উৎসবের মাধ্যমে বাংলার প্রতিটি মানুষের কাছে সম্প্রীতি আন্দোলন জোরদার করার অনুরোধ করেন আয়োজকরা।

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...