Saturday, April 4, 2026

সাকেতের গ্রেফতারিতে এবার গুজরাট পুলিশের বিরুদ্ধে মামলা মানবাধিকার কমিশনের

Date:

Share post:

তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের(Saket Gokhle) অবৈধ গ্রেফতারের ঘটনায় এবার গুজরাট পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করল জাতীয় মানবাধিকার কমিশন। বেআইনিভাবে সাকেতকে হেফাজতে রাখা ও জয়পুর(Jaypur) থেকে স্থানীয় প্রশাসনকে না জানিয়ে ট্রানজিট রিমান্ডে আহমেদাবাদ নিয়ে আসার ঘটনায় এবার গুজরাট পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন(NHRC)।

মানবাধিকার কমিশনের দায়ের মামলায় জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তি সাকেত গোখেল গত ৫ ডিসেম্বর রাত্রি ১০ টায় দিল্লি থেকে জয়পুর আসার পর কোনও কারণ না দেখিয়ে তাঁকে আটক করে সিআইএসএফ। এমনকি তাঁর ফোন কেড়ে নেওয়া হয়। রাত্রি ১.৩০ অবধি তাঁকে বিমানবন্দরে আটকে রাখা হয়। এরপর বিমানবন্দর থেকেই আহমেদাবাদ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আক্রান্ত ব্যক্তি বারবার তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য নিজের ফোন চাইলেও তাঁকে ফোন দেওয়া হয়নি। যোগাযোগ করতে দেওয়া হয়নি নিজের পরিবার বা আইনজীবীর সঙ্গে। এক বছর আগে জটিল হার্ট সার্জারি হয়েছিল এমন ব্যক্তিকে এই অবস্থাতেই ১২ ঘণ্টা গাড়িতে সফর করিয়ে জয়পুর থেকে আহমেদাবাদ আনা হয়। জয়পুর থেকে গুজরাট আনার সময় কোনওরকম ট্রানজিট রিমান্ড নেওয়া হয়নি স্থানীয় প্রশাসনের তরফে। এমনকি আদালতের অনুমতি ছাড়াই তাঁকে নিজেদের হেফাজতে রাখে পুলিশ। সম্পূর্ণ বেআইনিভাবে ২৮ ঘণ্টা তাঁকে আটকে রাখা হয় নিজেদের হেফাজতে। এমনকি জয়পুর থেকে আনার সময় তাঁকে গ্রেফতার করা হয়নি ফলে আক্রান্ত ব্যক্তির অনিচ্ছায় তাঁকে জোর করে বেআইনিভাবে গুজরাট আনা হয়।

 

কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের এহেন পদক্ষেপে খুশি তৃণমূল নেতা সাকেত গোখলে এদিন টুইট করে মানবাধিকার কমিশনের মামলার সমস্ত নথি তুলে ধরেন সাকেত। সঙ্গে টুইটারে লেখেন, “৩ সপ্তাহ আগে আমার বেআইনি গ্রেফতারের ঘটনায় কেন্দ্রীয় মানবাধিকার কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাতে আমি খুশি। ওই দিন সম্পূর্ণ বেআইনিভাবে কোনও ট্রানজিট রিমান্ড ছাড়া জয়পুর থেকে আহমেদাবাদ আনা হয়। এবং বেআইনিভাবে হেফাজতে রাখা হয়।” উল্লেখ্য, গুজরাটের মোরবিতে ব্রিজ দুর্ঘটনা ও ১৪০ জনের মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে একটি টুইট রিটুইট করেছিলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে। টুইটে লেখা দাবি ছিল, মানুষের জীবনের থেকে মোদীর ইভেন্ট ম্যানেজমেন্ট এবং ফটো তোলার জন্য বেশি খরচ হয়েছে। সেই সঙ্গে মোরবি ব্রিজ দুর্ঘটনার একাধিক ছবিও পোস্ট করেন সাকেত গোখলে। এরপরই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নিতে কোমর বেধে নামে গুজরাট পুলিশ। ভিন রাজ্য থেকে সম্পূর্ণ বেআইনি ভাবে গুজরাটে নিয়ে এসে গ্রেফতার করা হয় সাকেতকে। সেই ঘটনাতেই এবার পদক্ষেপ নিল কেন্দ্রীয় মানবাধিকার কমিশন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...