Sunday, May 31, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রযোজক নীতিন মনমোহন

Date:

Share post:

বছর শেষের আগেই ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত প্রযোজক নীতিন মনমোহন (Nitin Manmohan) ৷ হৃদরোগে (Heart Attack)আক্রান্ত হয়ে কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু আর ফেরা হল না সিনে দুনিয়ায়। পাড়ি দিলেন তিনি তারার দেশে। বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর মুম্বইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস (Passed Away)ত্যাগ করেন প্রযোজক। মৃ*ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

২০২২ জুড়ে একের পর এক প্রিয় মানুষের চলে যাওয়ার সাক্ষী থেকেছে টলি থেকে বলি। মন খারাপের মেজাজ বদলালো না বছরের শেষে এসেও। সূত্রের খবর গত ৩ ডিসেম্বর আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান চলচ্চিত্র প্রযোজক। ভেন্টিলেশনের সাপোর্টে (Ventilation Support) রাখা হয়েছিল তাঁকে। শুরু থেকেই তাঁর অবস্থা ছিল । অবশেষে বৃহস্পতিবার স্ত্রী এবং মেয়েকে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন নীতিন মনমোহন (Nitin Manmohan)। কিন্তু শেষমেশ আর ফেরা হল না। সলমান খান (Salman Khan)অভিনীত ‘ রেডি’ ছবির প্রযোজনা করেছিলেন তিনি। ‘ বোল রাধা বোল; , ‘লাডলা’, ‘ ইয়ে দিল মাঙ্গে মোর’ ,’ বাগী’ এর মতো ছবি প্রযোজনা করেছিলেন তিনি। স্ত্রী কন্যাকে রেখে চলে গেলেন না ফেরার দেশে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...