Monday, April 13, 2026

মোদি একা নন, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যে আসছেন ৯ কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

শুক্রবার ঝটিকা সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর এই সফরে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক পাশাপাশি রয়েছে একগুচ্ছ কর্মসূচী। অবশ্য প্রধানমন্ত্রী(Prime Minister) একা নন এই সফরে তাঁর সঙ্গে কলকাতায় আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) সহ ৯ জন কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রী সহ এতজন কেন্দ্রীয় মন্ত্রীর একসঙ্গে কলকাতা সফর সাম্প্রতিক অতীতে ঘটেনি। তাই এদিন নেতানেত্রীদের যাবতীয় কর্মসূচির দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবিতে অনেকদিন ধরেই সরব রাজ্য সরকার। গঙ্গা-পদ্মার ভাঙন ইস্যুতেও কেন্দ্রের কাছে একগুচ্ছ দাবি পেশ করেছে নবান্ন। কেন্দ্রীয় মন্ত্রীদের সমাবেশে বিষয়গুলি কি আলোচনার জন্য উত্থাপিত হবে? যা নিয়ে চলছে জোর জল্পনা। কেন্দ্রের চাপানো সমস্ত শর্ত মেনে নেওয়ার পরও ১০০ দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। সম্প্রতি নবান্নে আয়োজিত পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে সে প্রসঙ্গ উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আরও একবার মমতা এসব ইস্যুতে সরব হতে পারেন বলে শোনা যাচ্ছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংও। সেই কারণে জল্পনা আরও জোরদার হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গঙ্গা-পদ্মার ভাঙন সমস্যা নিয়ে বৈঠকেই আলোচনা হবে। এ বিষয়ে আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। ভাঙনের কারণে মানুষের দুর্দশার যাবতীয় তথ্য লিপিবদ্ধ করেছে রাজ্য সেচদপ্তর। তা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হতে পারে। সচিব স্তরেও বিষয়গুলি বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। সীতারামন, গিরিরাজ ছাড়াও জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব, আবাসনমন্ত্রী হরদীপ সিং পুরী, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশি, শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার সিং এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের কলকাতায় আসার কথা। পরিষদের সদস্য হিসেবে উপস্থিত থাকতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। বিহারের প্রতিনিধি হিসেবে উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের থাকার কথা। নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন সুমন বেরিও বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে।

একঝলকে দেখে নিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুক্রবারের সফরসূচি

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...