Wednesday, June 24, 2026

বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় চূড়ান্ত পরিণতি দাদার, ধৃত একই পরিবারের ৫ সদস্য

Date:

Share post:

লাগাতার বোনকে উত্যক্ত করায় প্রতিবাদ করেছিলেন দাদা। এর জেরে প্রাণ দিতে হল দাদাকে। অভিযোগ, জিতেন্দ্র দামাদে (Jitendra Damade) নামে ওই যুবককে কুপিয়ে খুন করে অভিযুক্ত যুবক ও তাঁর পরিবারের সদস্যরা। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হারদার (Harda) প্রত্যন্ত দুধকচ্ছ গ্রামের ঘটনয়া এখন পর্যন্ত একই পরিবারের ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত যুবকের বোন পুলিশকে জানান, অভিযুক্ত যুবকই তাকে উত্যক্ত করতেন। নিয়মিত আপত্তিকর মেসেজ পাঠাতেন। এসবেরই প্রতিবাদ করেছিলেন জিতেন্দ্র। এর জেরেই তাঁকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় জিতেন্দ্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত ও তাঁর পরিবারের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...