Wednesday, June 24, 2026

করোনার চোখরাঙানিতে বর্ষবরণের অনুষ্ঠানে কোপ! দিঘায় পিছল গোবিন্দর অনুষ্ঠান

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বর্ষবরণের উদযাপনে মেতে উঠবেন দেশ তথা রাজ্যবাসী। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রস্তুতি (Preparations)। আর প্রতিবছরই বর্ষশেষে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাব (Club), পাব (Pub), ডিস্ক (Disc) সবজায়গাতেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রেও (Tourism Centre) অত্যন্ত জাঁকজমকতার সঙ্গে পালিত হয় ৩১ ডিসেম্বর। তবে বছরখানেক আগেও বর্ষশেষের অনুষ্ঠানের বাজেট ছিল আকাশছোঁয়া। কিন্তু চলতি বছরে ফের বিশ্বে ফিরেছে কোভিড (Covid) আতঙ্ক। আর যার জেরেই ভেবেচিন্তে পা ফেলতে চাইছেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। আর সেকারণে এক ধাক্কায় অনেকটাই নেমেছে বাজেট। আর সেকারণেই দিঘায় (Digha) পিছল হল বলিউড অভিনেতা গোবিন্দর (Govinda) শো।

করোনার নতুন ভ্যারিয়েন্ট Bf.7-এর চোখ রাঙানিতে শঙ্কার মেঘ ঘনিয়েছে বর্ষবরণের (New Year Celebration) উদ্যোক্তাদের মধ্যে। তবে রাজ্যের পরিস্থিতি বর্তমানে আয়ত্তে। কিন্তু তবুও নতুন করে ব্যবসা বন্ধের আশঙ্কা তাঁদের থেকেই যাচ্ছে। আর সেকারণে বাজেট কাটছাঁট করেই অনুষ্ঠানের উদ্যোগ নিচ্ছেন তাঁরা। জানা গিয়েছে, বর্ষবরণের রাতে দিঘায় আসার কথা ছিল গোবিন্দর। অনুষ্ঠানের অ্যারেঞ্জার বাবুয়া ভৌমিক জানিয়েছেন, এ বিষয়ে অভিনেতার সঙ্গে কথাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তা পিছতে হল।

উদ্যোক্তারা জানিয়েছেন, অনুষ্ঠান পিছিয়ে মার্চ মাসে করা হয়েছে। গোবিন্দর পাশাপাশি অনুষ্ঠানে থাকার কথা ছিল অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) এবং গায়িকা পূর্ণিমা শ্রেষ্ঠার (Purnima Shrestha)। তবে বড় তারকাদের বাজেট আকাশছোঁয়া। তাই সেই পথ এড়িয়ে যাচ্ছেন বেশিরভাগই। রিয়েলিটি শোয়ের (Reality show) চ্যাম্পিয়নদের এনেই অনুষ্ঠান উদযাপনের আনন্দে মাতছেন সকলে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...