Saturday, April 4, 2026

মাতৃহারা মোদিকে সমবেদনা জানিয়েও প্রকল্পের নামে ভাঁওতাবাজি ধরিয়ে দিলেন মমতা

Date:

Share post:

শুক্রবার সকালেই মাতৃহারা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই বঙ্গ সফর বাতিল করেছেন তিনি। যদিও আহমেদাবাদ থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকেছেন মোদি। এদিন হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস সহ একগুচ্ছ রেল প্রকল্পের কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে মোদিকে সমবেদনা জানিয়ে প্রকল্পের নামে কেন্দ্রের ভাঁওতাবাজি পুঙ্খানুপুঙ্খভাবে ধরিয়ে দিলেন মমতা। কোন প্রকল্প কোন সময়ে হয়েছিল, তার ব্যাখা যথাযথভাবে সকলের সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন:ভার্চুয়ালি বাংলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন, চেনা ছন্দে কবিগুরুকে স্মরণ মোদির

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন এই জোকা-তারাতলা মেট্রো প্রকল্প অনুমোদন করেছিলাম। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল শিলান্যাস করেছিলেন। আমার কাছে এই প্রকল্প স্বপ্নের মতো। তার আজ সূচনা হল। আজ আমি অত্যন্ত খুশি।’ সেইসঙ্গেই তিনি বলেন, ‘শোভন চট্টোপাধ্যায় এই প্রকল্পের জমি সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পরবর্তীতে উল্লেখযোগ্য ভূমিকা নেন কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম।’

সেইসঙ্গে মাতৃহারা প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়ে মমতা বলেন, “আপনার ব্যক্তিগত জীবনে বিশাল বড় ক্ষতির একটা দিন। আজ আপনার এরাজ্যে আসার কথা ছিল । কিন্তু, আপনার মায়ের আকস্মিক মৃত্যুর কারণে আপনি আসতে পারলেন না। কিন্তু, আপনি ভার্চুয়ালি যোগ দিয়েছেন। সেইজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনার কাছে অনুরোধ করব, এই অনুষ্ঠান সংক্ষিপ্ত করুন এবং বিশ্রাম করুন। কারণ, আপনি সদ্য শেষকৃত্য থেকে ফিরেছেন।আপনার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই আমার। মায়ের কোনও বিকল্প হতে পারে না। আপনার মা, আমারও মা। এটা আপনার জন্য খুবই দুঃখের দিন। ঈশ্বর আপনাকে শক্তি দিক এই শোক কাটিয়ে ওঠার জন্য। ”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...