Saturday, April 4, 2026

প্রয়াত পেলে, একনজরে ফুটবল সম্রাটের কিছু অনন্য নজির

Date:

Share post:

ক্রীড়া জগতে আবারও নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত পেলে। জীবনের কঠিন যুদ্ধে হার মানলেন ফুটবল জগতের সব থেকে বড় যোদ্ধা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। বৃহস্পতিবার ভারতীয় সময়ে রাতে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। দীর্ঘদিন ধরে কোলন ক‍্যানসারে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া গোটা বিশ্বে।

পেলে, নামে পাশে তিন তিনটি বিশ্বকাপের ট্রফি। সেই সঙ্গে একের পর এক ট্রফি, সম্মান, রেকর্ড এবং অগণিত স্মৃতি। একনজরে ফুটবল সম্রাটের কিছু নজির

*) তিনবার বিশ্বকাপ জিতেছিলেন পেলে। ১৯৫৮ সাল, ১৯৬২ সাল এবং ১৯৭০ সাল। বিশ্বের আর কোনও ফুটবলারের এই রেকর্ড নেই। ১৯৫৮ সাল এবং ১৯৭০ সালের ফাইনালে গোলও করেছিলেন ফুটবল সম্রাট।

*) ব্রাজিলের জার্সিতে মোট ৯২ টি ম্যাচে ৭৭ টি গোল করেছিলেন পেলে। ফ্রেন্ডলিতে ৩৪ টি, বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বে ছ’টি, বিশ্বকাপে ১২ টি, কোপা আমেরিকায় ৮ টি এবং অন্যান্য টুর্নামেন্টে ১৭ টি গোল করেছিলেন। ক্লাব কেরিয়ারে ৭০০ ম‍্যাচে ৬৫৫ টি গোল করেছেন পেলে।

*) বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ডও তৈরি করেছিলেন পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে গোল করেছিলেন ফুটবল সম্রাট। সেইসময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন। ওই গোলের সুবাদেই ম্যাচ জিতেছিল সেলেকাওরা।

*) বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে হ্যাটট্রিকেরও নজির গড়েছিলেন পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন ‘ব্ল্যাক পার্ল’। সেইসময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৪৪ দিন।

আরও পড়ুন:প্রয়াত ফুটবল সম্রাট, শোক প্রকাশ রোনাল্ডো-মেসি-নেইমার-এমবাপে-বেকহ‍্যামদের

 

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...