Friday, April 3, 2026

হুগলিতে উদ্ধার বিরল প্রজাতির ৯২০ কচ্ছপ! গ্রেফতার যোগীরাজ্যের ৩ বাসিন্দা

Date:

Share post:

হুগলি (Hoogly) থেকে উদ্ধার ৯২০টি বিরল প্রজাতির কচ্ছপ (Turtles)। শুক্রবার হুগলির কামারপুকুর চটি এলাকায় একটি ধান বোঝাই গাড়ির ভিতর কমপক্ষে ৪১টি বস্তায় কচ্ছপগুলি পাচার (Trafficking) করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর। পরে কচ্ছপগুলি উদ্ধার করে বন দফতরের (Forest Department) হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ৩ ব্যক্তিকে গ্রেফতার (Attest) করেছে হুগলির গোঘাট থানার পুলিশ।

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে গোঘাট থানার পুলিশের একটি দল কামারকুন্ডু চটি এলাকায় নাকা চেকিং শুরু করে। সেইসময় উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি ধান বোঝাই গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে বোঝাই করা ছিল ধানের বস্তা। আর সেই বস্তার মাঝখানেই ছিল ৯২০ টি বিরল প্রজাতির কচ্ছপ। এরপরেই গাড়িটিকে আটক করে গোঘাট থানায় নিয়ে যায় পুলিশ। এরপর খবর দেওয়া হয় বন দফতরের আধিকারিকদের। গাড়ি থেকে উদ্ধার হয় ৯২০টি কচ্ছপ।

পুলিশ সূত্রে খবর, কচ্ছপগুলি উত্তরপ্রদেশে থেকে বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...