Thursday, June 11, 2026

ঐতিহাসিক! গয়া পুরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হলেন সাফাইকর্মী চিন্তাদেবী

Date:

Share post:

ঐতিহাসিক! বিহারের গয়ায় পুরসভার (Gaya Municipality) নির্বাচনে ডেপুটি মেয়র হলেন এক মহিলা সাফাইকর্মী। সম্প্রতি গয়ার পুরসভা নির্বাচনে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন চিন্তা দেবী (Chinta Devi)। তিনি গত ৪০ বছর ধরে একজন সাফাইকর্মী হিসেবে কাজ করেছেন সরকারি দফতরে।

চিন্তা দেবী স্যানিটেশন কর্মী এবং সবজি বিক্রেতা হিসেবেও কাজ করেছেন। প্রাক্তন ডেপুটি মেয়র মোহন শ্রীবাস্তব চিন্তা দেবীকে সমর্থন করেছেন। তাঁর কথায়, নির্বাচনে জিতে ইতিহাস তৈরি করেছেন চিন্তা। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে যেতে সাহায্য করেন শহরের মানুষ।

তবে, এই ধরনের মাইলফলক গয়ায় নতুন নয়। অত্যন্ত প্রান্তিক মুসাহার সম্প্রদায়ের মহিলা পেশায় স্টোন ক্রাশার ভগবতী দেবী (Bhagabati Devi) ছিলেন সাংসদ। ১৯৯৬ সালে নীতীশ কুমারের JDU থেকে গয়া আসন থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি।

গয়ার নব নির্বাচিত মেয়র গণেশ পাসওয়ান বলেন “গয়া এমন একটি জায়গা যেখানে লোকেরা জ্ঞানের সন্ধান করে। এটি এমন একটি জায়গা যেখান থেকে একজন মুসাহার মহিলা লোকসভায় যেতে পারেন৷ এবার চিন্তা দেবীকে নির্বাচিত করে এখানকার মানুষ সম্ভবত সারা বিশ্বের জন্য একটি উদাহরণ তৈরি করেছে।

 

 

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...