Wednesday, April 8, 2026

রাতের মহানগরীতে মত্ত যুবকদের হাতে আক্রান্ত ট্রাফিক সার্জেন্ট !

Date:

Share post:

বর্ষ শেষ হওয়ার আগের রাতেই শহরের বুকে আক্রান্ত পুলিশ (Kolkata Police)। শুক্রবার রাতেই ঘটনাটি ঘটেছে বাইপাসের কাছে অজয় নগর মোড়ের (Ajay Nagar Crossing) কাছে। শহর জুড়ে কড়া নিরাপত্তার বেষ্টনী নিশ্চিত করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সেই মতো রাতের কলকাতায় বাইক এবং গাড়ির দৌরাত্ম্য আটকাতে, পাশাপাশি অসামাজিক কাজকর্ম হচ্ছে কিনা সেই দিকে নজর দেওয়ার জন্য নাকা চেকিংয়ের (Naka Checking) ব্যবস্থা করা হয়। সূত্রের খবর গতকাল বাইপাসের অজয় নগর মোড়ে নাকা চেকিং করার সময় হেলমেট বিহীন অবস্থায় বাইক আরোহীকে আটকাতে গিয়ে আক্রান্ত হতে হল ট্রাফিক সার্জেন্ট এবং সার্ভে পার্ক থানার (Survey Park) এএসআই-কে (ASI)। এই ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে খবর মত্ত যুবকদের হাতে আক্রান্ত পূর্ব যাদবপুর গার্ডের ট্রাফিক সার্জেন্ট সুমন কল্যাণ ঢাক (Suman Kalyan Dhak) এবং সার্ভে পার্ক থানার এএসআই এস কে পাত্রকে (S K Patra)। রাত পৌনে দশটা নাগাদ পুলিশের চোখে পড়ে সন্তোষপুর থেকে আসা একটি বাইকের দিকে । দুজন যুবক হেলমেট বিহীন অবস্থায় বাইকে চড়ে আসছিলেন, অজয় নগর মোড়ের কাছে তাঁদের আটকায় পুলিশ। এরপরই তাঁদের বিরুদ্ধে আইন মাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপরই ওই দুই যুবক এলাকা থেকে ১০-১২ জন লোক নিয়ে আসে এবং পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। স্থানীয়রা বলছেন পুলিশকে রাস্তায় ফেলে মারধর করা হয়। চার অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সার্ভে পার্ক থানার পুলিশ।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...