Saturday, June 20, 2026

শিক্ষক নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিষেক, নাম না করে কাকে নিশানা!

Date:

Share post:

বছরের প্রথম দিনেই শিক্ষক নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay)। নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguli) নিশানা করলেন তিনি। রবিবার, তৃণমূলের (TMC) নতুন কার্যালয়ের ভিতপুজোর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, “আমি আর কী বলতে পারি। একদফা তাঁদের সঙ্গে বৈঠক করেছি। সবটাই একটা আইনি জটিলতার কারণে করা যাচ্ছে না। এনিয়ে এসএসসির চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষামন্ত্রী যা বলার বলেছেন। দলের তরফে আমার সীমাবদ্ধ এক্তিয়ার অনুযায়ী যেখানে যা করার তা আমি করেছি।

দলের তরফে একটা জিনিস বারবার স্পষ্ট করে বলা হয়েছে। আমরা চাই যারা আন্দোলন করেছেন বা যারা যোগ্য তাদের সবার চাকরি হোক। আইনি জটিলতার কারণে বা মিডিয়ার আলোক আলোকিত হয়ে সেই আলোর বাইরে আর বেরোতে পারেছেন না অনেকে। সরকার চায় যাতে আপনাদের চাকরি হয়। গত এক বছরে সরকার ইতিবাচক ভূমিকা নিয়েছে। আমি অনুরোধ করব যাঁরা রাস্তায় বসে আছেন তাঁরা যেন সুবিচার পান। চাকরিপ্রার্থীদের বলব, সত্যের সঙ্গে থাকুন। সরকার চায় আপনাদের চাকরি হোক।”

অভিষেক স্পষ্ট জানান, “আমাদের দল, রাজ্য সরকার চায় সবার চাকরি হোক। আইনি জটিলতা ও সিপিএমের কিছু আইনজীবীর কারণে অনেককিছু হচ্ছে। সবাই আপনারা তা জানেন। চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করে নিজেকে লার্জার দ্যান লাইফ হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।” কারও নাম না করে অভিষেক বলেন, সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিচ্ছেন। স্পষ্ট নিশানা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে। একই সঙ্গে সিপিআইএমের আইনজীবীরা একের পর এক মামলা করে চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত করছেন বলেও অভিযোগ করেছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে চাকরি প্রার্থীরা যাতে সুবিচার পান সেই চেষ্টাই তিনি করবেন বলে অশ্বাস দিয়েছেন অভিষেক।

 

 

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...