Sunday, April 5, 2026

আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যু কাণ্ডে ঘাতক গাড়ির খোঁজ মিলল

Date:

Share post:

ফের উত্তপ্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর৷ রবিবারের পর সোমবার সকাল থেকেই নিউটাউন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনের রাস্তা অবরোধ করল ছাত্ররা৷ অভিযোগ, গাড়ির চালককে গ্রেফতার করতে হবে৷ জানা গিয়েছে, রবিবার বিকেলে গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের (Aliah University) সামনে মৃত্যু হয়েছে এক ছাত্রের৷ তারপর সন্ধ্যা থেকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে ছাত্র-ছাত্রীরা। তাঁদের দাবি ছিল, যে গাড়িটি ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে সেই গাড়িটিকে আটক করতে হবে। রাত পর্যন্ত গড়ায় তাঁদের এই অবরোধ।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিধাননগরের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা৷ পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের বলা হয়েছে, বিকাল ৫টার মধ্যে ঘাতক গাড়িটি আটক করা হবে৷শেষ পর্যন্ত কথা রাখতে পেরেছেন পুলিশ আধিকারিকরা।নিউটাউনের একটি শো-রুমে ঘাতক গাড়িটির খোঁজ মেলে।রাস্তায় লাগানো ক্যামেরার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি চিহ্নিত করে পুলিশ।গাড়ির মালিকের খোঁজ চলছে। অন্যদিকে পড়ুয়াদের বক্তব্য, আপাতত শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে৷ কিন্তু চালককে গ্রেফতার না করা হলে বিশ্ববাংলা সরনী অবরোধ করবে তাঁরা৷

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...