Thursday, June 25, 2026

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উদ্ধার বোমা, তদন্তে নামলো সেনা ও পুলিশ

Date:

Share post:

পাঞ্জাবের(Punjab) মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের(Bhagwant maan) বাড়ির সামনে উদ্ধার হল বোমা। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনা তদন্ত নেমেছে পুলিশ ও সেনাবাহিনী(Army)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চণ্ডীগড়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবনের ৫০০ মিটার দূরে হেলিপ্যাডের কাছে একটি সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। সোমবার বিকেল ৪টে থেকে সাড়ে ৪টের দিকে একজন টিউবওয়েল সারাইকর্মী পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড ও বাসভবনের কাছে আমবাগানে ওই সন্দেহজনক বস্তু দেখতে পান। পুলিশ এসে সেই বস্তুকে বিস্ফোরক বলে অনুমান করার পর বম্ব স্কোয়াডকে ডেকে পাঠানো হয়। বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ওই সন্দেহজনক বস্তুকে একটি বোমা বলে চিহ্নিত করে। তবে যখন এই বোমা উদ্ধার হয় সে সময় মুখ্যমন্ত্রী তাঁর বাসভবনে ছিলেন না। পুলিশের পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডও।

চণ্ডীগড় প্রশাসনের নোডাল অফিসার কুলদীপ কোহলি সাংবাদিকদের বলেছেন, ‘‘আমরা খবর পাই যে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ থেকে সন্দেহজনক বস্তু পাওয়া গিয়েছে। আমরা পরীক্ষা করে দেখি যে, সেটি একটি তাজা বোমা। আমরা এটিকে উদ্ধার করে তদন্ত শুরু করেছি। ওই বোমা কী ভাবে ওই জায়গায় এল তা-ও খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে। আমরা বম্ব স্কোয়াডকে দিয়ে পুরো এলাকা ঘিরে তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছি। এখন, সেনাবাহিনী এসে আরও তদন্ত করবে।’’

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...