Friday, April 3, 2026

পন্থের জন‍্য বিশেষ বার্তা হার্দিকের, সুস্থ হয়ে মাঠে ফিরুক ঋষভ, বললেন টি-২০ অধিনায়ক

Date:

Share post:

আগামিকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে মিডিয়ার মুখোমুখি হয়ে হার্দিক পান্ডিয়ার মুখে ঋষভ পন্থের জন্য শুভেচ্ছা। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত ঋষভ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। সোমবার জাতীয় দলের সতীর্থের দ্রুত আরোগ্য কামনা করে ভারতের টি-২০ অধিনায়ক বলেন, ‘‘যা ঘটেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়ে কারোর কোনও নিয়ন্ত্রণ ছিল না। আমাদের গোটা দলের তরফে ঋষভের জন্য শুভেচ্ছা রইল। আমাদের সবার ভালবাসা ও প্রার্থনা ওর সঙ্গে আছে। দ্রুত সুস্থ হয়ে ও ফিরুক, এটাই চাইব।’’

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ও একদিনের দলে না থাকলেও, ঋষভ টেস্ট দলের প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার। তবে আগামী মাসে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন ঋষভ। হার্দিক বলছেন, ‘‘ঋষভ দলের গুরুত্বপূর্ণ সদস্য। ও দলে থাকলে বড় পার্থক্য গড়ে দিতে পারত। তবে কী করা যাবে!’’

হার্দিক আরও বলেন, ‘‘অনেকেই আছে যারা ঋষভের পরিবর্ত হিসেবে দলে ঢুকতে পারে। দেখা যাক ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে। পরিস্থিতি যা-ই হোক না কেন, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’’

দীর্ঘদিন হল টেস্ট ক্রিকেটের বাইরে হার্দিক। তিনি শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৮ সালে, ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে। চোট সারিয়ে জাতীয় দলে ফিরে চুটিয়ে সীমিত ওভারের  ম্যাচ খেললেও, কোনও টেস্ট খেলেননি। নিজের টেস্ট কেরিয়ার নিয়ে হার্দিকের রহস্যময় জবাব, ‘‘আগে তো নীল জার্সিতে (সীমিত ওভার) পুরোপুরি মানিয়ে নিই, তারপর দেখা যাবে সাদা জার্সিতে (টেস্ট) কী হয়!’’

আরও পড়ুন:আগামিকাল ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে হার্দিকরা

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...