Monday, April 6, 2026

সংগীতজগতের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট সংগীতশিল্পী সুমিত্রা সেন

Date:

Share post:

প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী সুমিত্রা সেন। বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার ভোরে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই দুঃসংবাদ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর কন্যা বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী শ্রাবণী সেন। তিনি লিখেছেন, “আজ মা ভোরে চলে গেল”।


আরও পড়ুন:সঙ্কটজনক রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন, বাড়িতেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত দুই মেয়ের

বিগত কয়েকদিন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় একটি হাসপাতালে ভর্তি ছিলেন সুমিত্রা সেন। ২১ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সোমবার সকালে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। মঙ্গলবার ভোরেই তিনি মারা যান।

হাসপাতাল তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছিলেন সুমিত্রাদেবী। ডিসেম্বর মাসে ঠান্ডা লাগে তাঁর। অসম্ভব সর্দি-কাশি হয়। ফুসফুসে ধরা পরে ব্রঙ্কোনিউমোনিয়া। এই অসুস্থতা শিল্পীর শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গেও প্রভাব ফেলে।যদিও চিকিৎসকদের পরামর্শমত সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
রবিগানের অনুরাগী ছিলেন সুমিত্রা সেন। গানের মাধ্যমেই শ্রোতাদের মন জয় করে নিয়েছেন বরাবর। সংগীতজগতে খ্যাতি অর্জন করেন শিল্পীর দুই মেয়ে ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন।  মায়ের মতোই রবীন্দ্রসংগীত জগতে নিজস্বতা অর্জন করেছেন শ্রাবণী সেন। ইন্দ্রাণী সেন রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গানেও খ্যাতি পেয়েছেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...