Friday, April 3, 2026

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় FIR দায়ের রেলের

Date:

Share post:

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগে এফআইআর দায়ের করল নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে । রেলওয়ে অ্যাক্টে দায়ের করা হয়েছে এফআইআর। রেলমন্ত্রককে রিপোর্টও পাঠানো হয়েছে। সেমি হাইস্পিডের এই ট্রেনের নিরাপত্তার স্বার্থে কী কী করা প্রয়োজন, তারও উল্লেখ রয়েছে সেখানে। রিপোর্ট তলব করা হয়েছে সামসি ও কুমারগঞ্জ স্টেশন থেকেও।


আরও পড়ুন:প্রথমদিনেই বন্দে ভারতের খাবার নিয়ে ভুরি ভুরি অভিযোগ যাত্রীদের

রেল সূত্রের খবর, সোমবারের ঘটনার পর বন্দে ভারত এক্সপ্রেসের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় পাঠানো হয়েছে আরপিএফ জওয়ান। এলাকায় তল্লাশিও চালানো হয় জিআরপির তরফে। বন্দে ভারত এক্সপ্রেসের অন বোর্ড আরপিএফ জওয়ানের সংখ্যাও বাড়ানো হয়েছে।

সাধারণ যাত্রী নিয়ে যাত্রার দ্বিতীয় দিনেই বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ভেঙে যায় কাচের দরজা। মালদহের সামসির কুমারগঞ্জের কাছে এই ঘটনা ঘটে। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয় বন্দে ভারত এক্সপ্রেসের সি১৩ কামরা। এই ঘটনাকে হালকাভাবে নিতে নারাজ রেল।রেলের সিপিআরও (এনএফ রেলওয়ে) সব্যসাচী দে বলেন, “আমরা এফআইআর দায়ের করেছি। আমাদের একটা আরপিএফ টিম ঘটনাস্থলে গিয়েছিল। অভিযান চালায়, মানুষকে সতর্কও করে ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে।”

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...