Monday, April 6, 2026

‘শুধুমাত্র বিরাট-রোহিতের ওপর ভরসা করলে একদিনের বিশ্বকাপ জিততে পারবে না ভারত’: কপিল দেব

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। টি-২০ বিশ্বকাপে ব‍্যর্থতার পর একদিনের বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। এই ক্ষেত্রে অনেকেই মনে করছেন, আসন্ন একদিনের বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলির ব‍্যাট চললেই একদিনের বিশ্বকাপে সফল হবে টিম ইন্ডিয়া। যদিও এই বক্তব্য মানতে নারাজ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি এক সাক্ষাৎকারে বলেন, কেউ যদি ভেবে থাকেন, এই দুই খেলোয়াড় ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেবেন, তা হলে এই ভাবনা ভুল। একা কোহলি এবং রোহিতের উপর বিশ্বকাপ জয়ের আশা না রাখলেই ভালো হবে।

এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” আপনি যদি বিশ্বকাপ জিততে চান, কোচ, নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত স্বার্থকে পেছনে ফেলতে হবে এবং তাঁদের দল নিয়ে ভাবতে হবে। আপনি বিরাট বা রোহিত বা ২-৩ জন ক্রিকেটারের উপর যদি ভরসা করেন যে, তারা বিশ্বকাপ জিতিয়ে দেবে। এমনটা কিন্তু কখনও হবে না। পুরো দলের উপর বিশ্বাস রাখতে হবে। আমাদের কি এমন দল আছে? অবশ্যই আছে। আমাদের কি এমন ম্যাচ উইনিং খেলোয়াড় আছে? অবশ্যই আছে। আমাদের এমন খেলোয়াড় আছে যারা, বিশ্বকাপ জেতাতে পারে।”

তিনি আরও বলেন,”সব সময়েই দুই-একজন খেলোয়াড় থাকে, যারা আপনার দলের স্তম্ভ হয়ে দাঁড়ায়। দল তাদের চারপাশে ঘোরে কিন্তু আমাদের সেটা ভেঙে অন্তত ৫-৬ জন খেলোয়াড় তৈরি করতে হবে। সেই জন্য আমি বলছি, শুধু বিরাট এবং রোহিতের উপর নির্ভর করা ঠিক নয়। এমন খেলোয়াড়দের দরকার, যারা তাদের প্রতিটি দায়িত্ব পালন করে। তরুণদের এগিয়ে আসতে হবে এবং বলতে হবে, এখন আমাদের সময়।”

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...