Monday, April 6, 2026

আদিবাসীদের পাশে আছেন মুখ্যমন্ত্রী: আশ্বাস মন্ত্রী বীরবাহার

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আদিবাসীদের পাশে আছেন। তাঁদের দাবির বিষয়ে তিনি ঠিক সময়ে সিদ্ধান্ত নেবেন। বুধবার, এই আশ্বাস দেন রাজ্যের স্বনির্ভর স্বনিযুক্তি দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের বুধবার রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচির বিষয়ে প্রতিক্রিয়া জানতে গিয়ে বীরবাহা বলেন, “২০১১-র আগে ৩৪বছরের বামফ্রন্টের আমলে দেখেছিলাম আদিবাসী মানুষদের কথা বামফ্রন্ট ভাবেনি। ২০১১-র পর থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে মুখ্যমন্ত্রীর পদে বসেছেন সেদিন থেকে আদিবাসী মানুষের শিক্ষা, স্বাস্থ্য থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা করে দিয়েছেন। তিনি আদিবাসী মানুষের পাশে ছিলেন, আছেন এবং পরবর্তী কালে থাকবেন। যে সমস্ত দাবি নিয়ে ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকে সারা রাজ্যে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যে বলি, আমি আশা করব উনি বিবেচনা করে সিদ্ধান্ত সবাইকে জানাবেন।“

এদিন সকাল থেকে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল সাঁওতালি মাধ্যমে পঠনপাঠনের পরিকাঠামো উন্নয়ন, বন্ধ হোস্টেল খোলা, ভুয়ো এসটি শংসাপত্র প্রদান বন্ধ, পৃথক সাঁওতালি এডুকেশন বোর্ড ও পশ্চিমাঞ্চল ডেভলপমেন্ট বোর্ড গঠন, বনভূমির পাট্টা প্রদান-সহ মোট ১৩ দফা দাবি আদায়ের জন্য রাজ্য জুড়ে পথ অবরোধ কর্মসূচি পালন করে।

আরও পড়ুন- “চাকরি হয়ে যাবে”, টেট পরীক্ষার্থীর কাছে ‘পর্ষদ”র ফোন নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...