Monday, June 8, 2026

বিরোধী দলনেতার কুৎসা-মিথ্যাচার, এবার শুভেন্দুর বিরুদ্ধে ৫ কোটির মানহানি মামলা ঠুকলেন মন্ত্রী

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত সীমাহীন কুৎসা-মিথ্যাচার-অপপ্রচার করে চলেছেন। তার বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়। বিরোধী দলনেতার নামে ৫ কোটি টাকার মানহানি মামলা ঠুকলেন। এই মামলার কথা নিজেই জানিয়েছেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী।

আরও পড়ুন: শুভেন্দুর কুৎসার জবাবে হাজরায় তৃণমূলের সভায় জনজোয়ার

প্রসঙ্গত, এবার পুজোর আগে উলুবেড়িয়ায় বিজেপির এক কর্মসূচিতে শুভেন্দু মন্ত্রী পুলকের রায়ের নাম নিয়ে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন। পুলকবাবুর দফতরের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয়েছিলে বলেও অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। এমন মিথ্যাচারের বিরুদ্ধেই শুভেন্দুকে
আইনি নোটিশ পাঠান উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক পুলক রায়। কিন্তু মাস দু’য়েক অপেক্ষা করার পর বিরোধী দলনেতার থেকে জবাব না পেয়ে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নেন মন্ত্রী। এবার শুভেন্দুর বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানির মামলা করলেন তিনি।


মামলা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী পুলক রায় বলেন, “বিরোধী দলনেতা আমার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতেই আমি তাঁকে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইতে বলেছিলাম। অথবা আমার বিরুদ্ধে দুর্নীতির কোনও প্রমাণ থাকলে তা প্রকাশ্যে আনতে বলেছিলাম। কিন্তু তিনি দুটোর কোনওটাই করেননি। তাই আমি বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা করেছি।”

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...