Sunday, February 22, 2026

সাঁওতালি ভাষায় শিক্ষার দাবিতে পথ অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

Date:

Share post:

সাঁওতালি মাধ্যমে শিক্ষার পরিকাঠামো -সহ একাধিক দাবিতে জেলায় জেলায় বিক্ষোভে শামিল আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগনা মহল। বুধবার সকাল থেকে তারা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেছে। ১২ ঘণ্টা অবরোধ চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। আদিবাসী সংগঠনের দাবি, আজ ১২ ঘণ্টা ধরে বনধ চলবে। এদিকে বিক্ষোভের আঁচ শীত চারপাশে ছড়িয়ে না পড়ে, তাই এলাকায় কড়া পুলিশি পাহাড়া রয়েছে।

আরও পড়ুন:প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী: সাঁওতালি ভাষায় শপথ নিলেন বীরবাহা

পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন, সাঁওতালি মাধ্যমে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন-সহ একাধিক দাবি নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল ভারত জাকাত মাঝি পারগনা মহল। তাদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা তা আগেই জানিয়েছিল। সেই মতো বুধবার সকাল ৬টা থেকে শুরু হয় ‘চাক্কা জ্যাম’। অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আন্দোলনরত আদিবাসী সংগঠনটির মূল দাবিগুলি হল, সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে অবিলম্বে স্থায়ী শিক্ষক নিয়োগ, ‘ভলান্টারি’ শিক্ষকদের পার্শ্বশিক্ষক হিসেবে নিয়োগ, প্রত্যেকটি জেলায় সাঁওতালি মাধ্যমে কলেজ স্থাপন, সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগ এবং সঠিক সময়ে পাঠ্যপুস্তক প্রদান। এ ছাড়া, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে সাঁওতালি মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু করার দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি নাচ ও গানের কোর্স চালু করার দাবিও উঠেছে।

ঝাড়গ্রাম জেলার প্রত্যেকটি ব্লকে অবিলম্বে সাঁওতালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার দাবি জানিয়েছে ভারত জাকাত মাঝি পারগনা মহল। তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হস্টেল চালু করা, ভুয়ো তফসিলি জাতি ও উপজাতির শংসাপত্র অবিলম্বে চিহ্নিত করে বাতিল করা।

আদিবাসী সংগঠনের এই ‘চাক্কা জ্যাম’ কর্মসূচিতে বুধবার জেলায় জেলায় বিপর্যস্ত যান চলাচল। পশ্চিম মেদিনীপুরের ক্ষিরপাই হালদার দিঘি মোড়, দাসপুর, চন্দ্রকোণা রোড, গড়বেতা, কেশপুর, ডেবরা, ঝাড়গ্রামের খড়িকামাথানি, গোপীবল্লভপুরের হাতিবাড়ি মোড়, ৬ নম্বর জাতীয় সড়ক ফেকো, ৬ নম্বর জাতীয় সড়ক গজাশিমূল প্রভৃতি এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে। পুরুলিয়ার নেতুরিয়া ব্লকের হরিডি, সাঁতুড়ি ব্লকের বেনাগড়িয়া, হুড়া ব্লকের লালপুর, মানবাজারের সিধু কানুহু মোড়ের মতো সড়ক পরিবহণের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে রাস্তায় বসে পড়েছেন অবরোধকারীরা। যান চলাচল ব্যাহত হয়েছে বাঁকুড়া-রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের উপর বড়জুড়ি, হেভির মোড়-সহ একাধিক এলাকায়।

 

spot_img

Related articles

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...