Friday, May 15, 2026

প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী: সাঁওতালি ভাষায় শপথ নিলেন বীরবাহা

Date:

Share post:

জঙ্গলমহলের মেয়ে। সাঁওতালি সিনেমার মহানায়িকা। সেখান থেকে রাজনীতিতে। ভোটে জিতে প্রতিমন্ত্রী। সেখান থেকে এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birabaha Hansda)। মঙ্গলবার, রাজভবনে ৮জন নতুন মুখের সঙ্গে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শপথ নিলেন তিনি। শপথ নিলেন সাঁওতালি ভাষায়।

২০১১-এ দায়িত্বে আসার পরেই জঙ্গলমহলের দিকে বিশেষ নজর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আদিবাসীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প চালু করেন তিনি। তৃতীয় মন্ত্রিসভাতেই জায়গা পান বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মাণ্ডিরা। এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ঝাড়খণ্ডের (Jharkhand) বিধায়ক বীরবাহা। শপথ গ্রহণের পরে রাজভবনে তিনি এই দায়িত্বের জন্য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ধন্যবাদ জানান। নেত্রীর আদর্শকে সামনে রেখে তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান বলে জানান বীরবাহা।

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...