Tuesday, June 16, 2026

রাজ্যপালের ভূমিকা নিয়ে মুখে ‘কুলুপ’! বিজেপি নেতাদের রাজভবন সফরকে পাল্টা কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

বন্দে ভারতে (Vande Bharat Express) পাথর ছোঁড়া থেকে শুরু করে আবাস যোজনা (Awas Yojona) নিয়োগ দুর্নীতি, রাজ্যের আইনশৃঙ্খলা (Law & Order) পরিস্থিতি সবটাই নালিশ (Complaints) জানিয়েছেন রাজ্যপালের কাছে। বুধবার রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Anand Bose) সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এদিন দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সঙ্গে নিয়ে রাজভবনে যান সুকান্ত। বিজেপি সূত্রে খবর, এদিন রাজ্যপাল নিজেই দুই নেতাকে সৌজন্য সাক্ষাতের জন্য ডেকে পাঠিয়েছিলেন। তবে বিজেপির এই ‘মিথ্যে নালিশ’কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস (TMC)।

সুকান্তর দাবি, রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানতেই তাঁদের ডেকে পাঠিয়েছিলেন। কোচবিহারে কীভাবে আলুর খেতে বোমার চাষ হচ্ছে, কীভাবে বন্দে ভারতে পাথর ছোঁড়া হচ্ছে, সবটাই তাঁকে জানানো হয়েছে। বাদ যায়নি আবাস যোজনা (Awas Yojona) থেকে শুরু করে নিয়োগ দুর্নীতির বিষয়টিও। সমস্ত বিষয়ে রাজ্যপালের কাছে নালিশ জানানো হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বাইরে বেরিয়ে এসে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর সেই প্রসঙ্গ ধরেই এদিন বিজেপির রাজ্য সভাপতিকে এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন নতুন রাজ্যপালের ভূমিকায় তাঁরা সন্তুষ্ট কিনা? তবে সেই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন সুকান্ত।

তবে রাজভবনে বিজেপি নেতাদের মিথ্যে নালিশকে পাত্তা দিতে নারাজ রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি সাফ জানান, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২১৬ আসন পেয়েছে। এখন এসব কথা বলে লাভের লাভ কিছুই হবে না।

 

 

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...