Friday, June 5, 2026

সোনাগাছিতে CCTV, ‘গোপনীয়তা’ নষ্টের আশঙ্কা যৌ*নকর্মীদের

Date:

Share post:

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গিয়ে ‘গোপনীয়তা’ নষ্ট হবে না তো? ঠিক এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সোনাগাছির (Sonagachi Area) অন্দরমহলে। কারণ কলকাতা পুলিশ (Kolkata Police)সূত্রে খবর সোনাগাছির গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে এবার বসছে ৩০টি সিসিটিভির ক‌্যামেরা। অপরাধী ধরতে এবার প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

সোনাগাছিতে বেশ কিছু অপরাধের ঘটনা ঘটেছে বলে বড়তলা থানার (Badtala Police Station)তরফে জানান হয়েছে। পরিসংখ‌্যান অনুয়ায়ী, ২০২০ সালে এমন অনেক ঘটনা ঘটেছে। ২০২১ সালে দু’টি ঘটনায় তিনজন গ্রেফতার হয়। ফের বড় কোনও অপরাধ যদি সোনাগাছিতে ঘটে, তখন অপরাধীকে ধরতে সমস‌্যা হতে পারে। তাই যৌ*নকর্মীদের গোপনীয়তা বজায় রেখেই রাস্তায় বসানো যেতে পারে সিসিটিভির ক‌্যামেরা বলেই মত পুলিশ আধিকারিকদের। কিন্তু ক্যামেরা বসান হলে গোপনীয়তা নষ্টের আশঙ্কা থেকেই যায়। তাই সেক্ষেত্রে ব্যবসা হারানোর মতো ঘটনাও ঘটতে পারে। তাই পুলিশের এই উদ্যোগে সায় নেই যৌ*নকর্মীদের একাংশের। অনেক সময় খদ্দেদের লুট করার অভিযোগ ওঠে যৌ*নকর্মীদের বিরুদ্ধে। আবার যৌ*নকর্মীদের খু*ন করার মতো ঘটনাও ঘটে সোনাগাছিতে। দুটি ক্ষেত্রেই অপরাধীকে ধরতে সাহায্য করবে এই সিসিটিভি বলে মনে করছে পুলিশ। এই নিয়ে উত্তর কলকাতার বড়তলা থানার আধিকারিকরা সোনাগাছির যৌ*নকর্মী, দালাল থেকে শুরু করে এলাকার ব‌্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। পুলিশের পক্ষ থেকে সোনাগাছি অঞ্চলের অবিনাশ কবিরাজ লেন, ইমাম বক্স লেন, গরানহাটা–সহ প্রবেশ ও বেরনোর রাস্তায় ৩০টি জায়গা শনাক্ত করা হয়। সেখানে বসানো হচ্ছে ৩০টি সিসিটিভি ক‌্যামেরা।

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...