Sunday, April 5, 2026

বন্দে ভারতে হামলা বিহারে, বিজেপির ভুয়ো খবরের পর্দা ফাঁস: কড়া সিদ্ধান্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বুধবারই ভিডিও (Video) প্রকাশ করে রেল দেখিয়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) হামলা চালানো হয়েছে বিহার (Bihar) থেকে। এই নিয়ে BJP বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ বিজেপি নেতারা বাংলাকে কাঠগড়ায় তুলেছিলেন। সেই প্রসঙ্গ উল্লেখ কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রেল নিজেই জানিয়েছে, ঢিল ছোড়া হয়েছিল বিহার থেকে। অথচ এখানে তিনদিন ধরে ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“ নাম না করে স্পষ্ট বিজেপি নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, বিহারের মানুষের বন্দে ভারত নিয়ে রাগ থাকতেই পারে। বিহারে বিজেপি ক্ষমতা থেকে সরে যাওয়ায়, ওরা বঞ্চিত, এটা তো ঠিক নয়। এরপরেই কটাক্ষ করে মমতা বলেন, ”ওই তো একটা ট্রেন। পুরনো কামরা রং করে একটা ইঞ্জিন লাগিয়ে নামিয়ে দিয়েছে”। মমতার বলেন, “আমি রেলমন্ত্রী থাকাকালীন বছরে একশোটা করে নতুন ট্রেন (Train) দিয়েছি। গত ১১ বছরে বাংলা কোনও নতুন ট্রেন পায়নি। এই এতদিনে একটা দিল।”

মালদহে বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়া নিয়ে বাংলাকে নিশানা করে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিও টুইট করে অপপ্রচার চালান যে এই ঘটনা বাংলার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও রেলমন্ত্রীকে ট্যাগ করে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান শুভেন্দু। এই ঘটনায় নাম না করে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। “রেল নিজেই জানিয়েছে, ঢিল ছড়া হয়েছিল বিহার থেকে। অথচ এখানে তিনদিন ধরে ভুয়ো খবর ছড়িয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।“

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...