Thursday, June 25, 2026

‘জব কার্ড’ থাকলেই মিলবে কাজ! কেন্দ্রের উপর ভরসা না রেখে বড় সিদ্ধান্ত নবান্নের  

Date:

Share post:

একশো দিনের প্রকল্পে এবার প্রান্তিক মানুষরা কাজ পাবেন, এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নবান্ন। এবার জেলায় জেলায় স্বাস্থ‌্য দফতরের অধীনে থাকা বিভিন্ন প্রকল্পে অদক্ষ শ্রমিক হিসাবে কাজ করতে পারবেন সেই সমস্ত মানুষ যাদের মনরেগা-র জব কার্ড রয়েছে। ফলে এতদিন যারা কেন্দ্রের গাফিলতির জন্য কাজ পাচ্ছিলেন না। তাঁরা রাজ্যের প্রকল্প থেকেই অর্থ উপার্জন করতে পারবেন।

বুধবার রাজ্যের স্বাস্থ‌্য দফতর এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, একশো দিনে যুক্তদের আয়ের ধারা বজায় রাখতেই সরকারি বিভিন্ন কাজে যুক্ত করা হবে। আর স্বাস্থ্য দফতরের এমন বিজ্ঞপ্তি পেয়ে পঞ্চায়েত দফতরের সঙ্গে যোগাযোগ রেখে প্রত্যেক জেলাতেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, একশো দিনের কাজে কেন্দ্রের কাছে বিপুল টাকা বকেয়া রয়েছে রাজ্যের। সেই টাকা নিয়ে নবান্ন বারবার দরবার করলেও লাভের লাভ কিছুই হয়নি।

এদিকে বুধবার গঙ্গাসাগরে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেন। কেন্দ্রকে উদ্দেশে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব‌্য, ওইসব পলিটিক্স না করে আগে একশো দিনের টাকা দিক কেন্দ্র। মুখ‌্যমন্ত্রীর এই মন্তব্যের পরই বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য দফতর।

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...